সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় পেশাজীবিদের নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

তালায় পেশাজীবিদের নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত

শুক্রবার (৩ অক্টোবর) বিকাল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পেশাজীবি বিভাগের আয়োজনে তালা ইউনিয়ন পরিষদ হলরুমে পেশাজীবিদের নিয়ে নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলীর সভাপতিত্বে এবং পেশাজীবি সেক্রেটারি হাফেজ শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, জেলা কর্মপরিষদ সদস্য ডা. আফতাব উদ্দীন, ডা. তৈয়েবুর রহমান, উপজেলা আমীর মাওলানা মফিদুল্লাহ, প্রধান শিক্ষক আমিনুর রহমান, উপাধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলাম ও কলেজ শিক্ষক পরিষদের সভাপতি হাফেজ আজিজুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি মাও. মাসুমবিল্লাহ, মাও. কবিরুল ইসলাম, কর্মপরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, অধ্যাপক আনিছুর রহমান, প্রভাষক খলিলুর রহমান, অধ্যাপক বাবলুর রহমান ও অধ্যাপক আতিয়ার রহমানসহ অনেকে। কর্মশালায় সংগঠনের করণীয়, সাংগঠনিক কৌশল ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীদের নির্বাচন-সংশ্লিষ্ট দায়িত্বশীলতা, গুরুত্ব ও ভূমিকা সম্পর্কে বিশেষ দিকনির্দেশনা দেওয়া হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।