সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ কেজি গাঁজাসহ রামপালের নারী মাদক কারবারি ডিবি পুলিশের হাতে আটক | চ্যানেল খুলনা

৮ কেজি গাঁজাসহ রামপালের নারী মাদক কারবারি ডিবি পুলিশের হাতে আটক

বাগেরহাটে গোয়েন্দা পুলিশ (ডিবি) এর বিশেষ অভিযানে ৮ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ তমা খাতুন (১৯) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে। রবিবার (২১ এপ্রিল) বিকেলে বাগেরহাটের মোল্লাহাট থানার কাহালপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে তমাকে ডিবি পুলিশের একটি চৌকস দল আটক করে।

আটক তমা বাগেরহাটের রামপাল উপজেলার ডাকরা কালিগঞ্জ এলাকার মৃত জাহাঙ্গীর সরদারের মেয়ে। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে খুলনাগামী যাত্রীবাহী কমফোর্ট পরিবহনের মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদক নিয়ে আসতেছে বলে তারা খবর পায়। এ সংবাদের ভিত্তিতে কাহালপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করা হয়। গাড়ি তল্লাশি চলাকালীন সময়ে তমা তার হাতে থাকা ট্রলি ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় তার ব্যাগ থেকে পলিথিনে মোড়ানো ৮টি প্যাকেট পাওয়া যায়। যার প্রতিটি প্যাকেটে ১ কেজি করে মোট ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বাগেরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার রায়ের সাথে কথা হলে তিনি বলেন, গোপণ সংবাদের মাধ্যমে জানা যায় বিপুল পরিমান মাদকের চালান নিয়ে বাগেরহাটে আসতেছে মাদক ব্যবসায়ীরা। এ সংবাদের ভিত্তিতে মোল্লাহাট থানাধীন কাহালপুর এলাকায় অভিযান চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৮ কেজি গাঁজাসহ তমা নামের ওই নারী মাদক কারবারিকে আটক করা হয়।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।