সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
৭ দফা দাবিতে খুলনা জেলা প্রশাসককে দলিল লেখক সমিতির স্মারকলিপি | চ্যানেল খুলনা

৭ দফা দাবিতে খুলনা জেলা প্রশাসককে দলিল লেখক সমিতির স্মারকলিপি

সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে খুলনা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ দলিল লেখক সমিতির খুলনা জেলা ও সদর শাখার নেতৃবৃন্দ।

মঙ্গলবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক কানিজ ফাতেমা লিজার কাছে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়।

এ সময় খুলনা সদরসহ জেলার ১০টি সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

দলিল লেখক সমিতির নেতারা জানান, তাদের সাত দফা দাবি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। দাবিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

স্মারকলিপি প্রদানকালে জেলার বিভিন্ন সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখকেরা উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

রূপসা ৮০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ব্যয় কমছে ১,৭৩৬ কোটি টাকা

রূপসায় অস্ত্র ও ককটেলসহ তিনজন আটক

বিভিন্ন উদ্ভট নামে পরিচিত খুলনার শীর্ষ সন্ত্রাসীরা

খুলনায় অর্থ আত্মসাৎ মামলায় ৩ জনের কারাদণ্ড, জরিমানা ৩ কোটি ১৫ লাখ টাকা

খুলনায় মাছের ঘেরে পড়ে ছিল যুবকের গুলিবিদ্ধ লাশ

খুলনা বিভাগে ডেঙ্গুতে একজনের মৃত্যু, আক্রান্ত ৩২৯

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।