সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
৫০ বার চাকরির পরীক্ষায় ব্যর্থ, সরি লিখে স্বর্ণপদকজয়ীর আত্মহত্যা | চ্যানেল খুলনা

৫০ বার চাকরির পরীক্ষায় ব্যর্থ, সরি লিখে স্বর্ণপদকজয়ীর আত্মহত্যা

ভারতের উত্তর প্রদেশের কানপুরে সরকারি চাকরি না পাওয়ার হতাশায় ২৩ বছর বয়সী এক স্বর্ণপদকপ্রাপ্ত প্রকৌশলী আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে তার পরিবার।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি হাতে লেখা চিরকুট উদ্ধার করা হয়েছে, যেখানে চাকরি না পাওয়ার হতাশার কথা উল্লেখ করেছেন তিনি।

নিহত আনন্দ ২০২৪ সালে বেসরকারি প্রকৌশল শিক্ষাপ্রতিষ্ঠান পিএসআইটি -এর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বি-টেক সম্পন্ন করেন। তিনি ওই বছর বিভাগে প্রথম এবং উত্তর প্রদেশে তৃতীয় স্থান অর্জন করেন। এ সাফল্যের স্বীকৃতিস্বরূপ ২০২৪ সালের ১৩ আগস্ট কলেজ কর্তৃপক্ষ তাকে স্বর্ণপদক প্রদান করে।

পড়াশোনা শেষ করার পর সরকারি চাকরির প্রস্তুতি নিতে শুরু করেন আনন্দ। তবে দীর্ঘদিন বিভিন্ন নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েও চাকরি না পাওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

পুলিশ জানায়, ঘটনার সময় আনন্দের পরিবারের সদস্যরা বড় ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বিহারে ছিলেন। কানপুরের গোবিন্দ নগরের গুজাইনি এলাকায় পরিবারের তিনতলা বাড়িতে তিনি একাই অবস্থান করছিলেন।

দীর্ঘ সময় দরজায় কোনো সাড়া না পেয়ে গৃহকর্মী প্রতিবেশী ও পুলিশকে খবর দেন। পরে পুলিশ দরজা ভেঙে ঘরে প্রবেশ করে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আনন্দের মরদেহ উদ্ধার করে। তার কক্ষ থেকে পাঁচ লাইনের একটি হাতে লেখা চিরকুটও জব্দ করা হয়।

চিরকুটে লেখা ছিল, “সরি, বাবা। সরকারি চাকরি পাওয়ার জন্য প্রায় ৫০ বার চেষ্টা করেছি, কিন্তু সফল হতে পারিনি। আমাকে ক্ষমা করে দিও।”

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পরে শনিবার সন্ধ্যায় ভৈরব ঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

লাদাখে বাবার অনশনে গিয়েছিলেন ইন্দিরা, ছেলে সোনম ওয়াংচুককে তুলে নিল পুলিশ

ভারতে প্রথমবারের মতো চালু হলো হাইড্রোজেনচালিত ট্রেন

ব্রাজিল থেকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ সাইফুল্লাহর, বাংলাদেশিদের পাচার মামলার বিচার শুরু টেক্সাসে

বিশ্বকাপে আর্জেন্টিনা–স্পেন ফাইনাল দেখতে মাঠে থাকবেন ট্রাম্প

স্বামী মৃত, ছেলে ছুরিকাঘাতে রক্তাক্ত, পাশে বসে মোবাইল চাপছিলেন চিকিৎসক স্ত্রী

গাঁজা বৈধ করতে রাস্তাফারিয়ানদের আবেদন খারিজ কেনিয়ার আদালতে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।