সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৪৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ | চ্যানেল খুলনা

৪৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

বাগেরহাট সদর উপজেলার ষাট গম্বুজ মসজিদ এলাকা থেকে শুক্রবার (৪সেপ্টেম্বর) ভোর সোয়া ৪টার দিকে ট্রাক তল্লাশি করে ৪৫ কেজি গাঁজাসহ তিন জনকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-৬ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল রওশনুল ফিরোজ এই তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার দুপুরে র‌্যাব-৬ খুলনার সদর দফতরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়েছে।
র‌্যাব-৬ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল রওশনুল ফিরোজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ সদস্যরা ভোররাতে বাগেরহাট ষাট গম্বুুুজ মসজিদ এলাকায় অবস্থান নেয়। এসময় আটা ও সুজিবাহী একটি ট্রাক (ঢাকা মেট্টো ট ১৩-৬৮৬১) সন্দেহ হলে তা থামিয়ে তল্লাশি করা হয়। ট্রাকটিতে আটা সুজির মধ্যে বিশেষ কায়দায় তিনটি প্লাস্টিকের বস্তায় ৪৫ কেজি গাঁজা রাখা ছিল। ট্রাকটি তল্লাশি করে ওই বিশেষ স্থান শনাক্ত ও গাঁজা উদ্ধার করা হয়। এসময় ট্রাকচালক সাতক্ষীরার মুকুল মোড়ল (৫০), ট্রাকে থাকা গাঁজার চালান আনা মো. বিক্রম শেখ ওরফে বিপ্লব (৫৫) ও আব্দুল কাদের শেখ (৩৫) নামের তিন জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় মামলা দায়ের করা হবে।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

মৃত্যুদণ্ড কার্যকরে পদক্ষেপ না নিতে ট্রাইব্যুনালে শেখ হাসিনার চিঠি

কয়রায় স্বামীকে শ্বাসরোধে হত্যা, স্ত্রী পলাতক

‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেপ্তার

মারা গেছে সাভারের সেই সিরিয়াল কিলার সম্রাট

শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের বিদেশি মদ জব্দ

খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে হত্যা করা হয় টিকটকার রাকিবকে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।