সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৪২তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু | চ্যানেল খুলনা

৪২তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু

দুই হাজার সহকারী সার্জন (চিকিৎসক) নিয়োগের জন্য স্বাস্থ্যবিধি মেনে ৪২তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু হয়েছে। করোনার পর পিএসসি এ প্রথম কোনো পাবলিক পরীক্ষার আয়োজন করল। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় শুধুমাত্র রাজধানীর নির্দিষ্ট কিছু কেন্দ্রে এ প্রিলিমিনারি পরীক্ষা শুরু হয়।

দুই হাজার সহকারী সার্জন (চিকিৎসক) নিয়োগের জন্য গত বছরের নভেম্বরে ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ৩১ হাজারের বেশি আবেদন জমা পড়েছিলো। সেখান থেকে যোগ্যদের বাছাই করে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ।

পিএসসি জানিয়েছে, শুধু রাজধানীর নির্দিষ্ট কিছু কেন্দ্রে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ২০০ নম্বরের এ প্রিলিমিনারি পরীক্ষা হবে। তবে পরীক্ষার্থীদের দুপুর ১টা থেকে ২টা ২৫ এর মধ্যে হলে আসন গ্রহণ করতে হয়েছে।

শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত শেরে বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, পরীক্ষার শুরুর প্রায় দেড় ঘণ্টা আগে থেকেই পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করানো হচ্ছে। এ ক্ষেত্রে সবাইকে মানতে হচ্ছে স্বাস্থ্যবিধি। এজন্য আগে থেকেই একটি লাইন করানো হয়েছে। সে লাইন অনুযায়ী পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করানো হচ্ছে।

শেরে বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রের গেটে দায়িত্বরত এক কর্মকর্তা জানান, পরীক্ষার্থীরা যেন নূন্যতম দূরত্ব বজায় রেখে, মাস্ক পরিধান করে কেন্দ্রে প্রবেশ করে সে বিষয়টি নিশ্চিত করা হচ্ছে। মাস্ক ছাড়া কাউকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। প্রত্যেক বেঞ্চে একজন করে পরীক্ষার্থী বসানো হবে। করোনার কারণে এবার প্রত্যেক পরীক্ষার্থীকে স্বাস্থ্যবিধি মেনে হলে প্রবেশ করতে হচ্ছে। মাস্কসহ অন্যান্য স্বাস্থ্যবিধি পুরোপুরি মানতে হচ্ছে পরীক্ষকসহ অন্যদেরও।

এর আগে প্রিলিমিনারি পরীক্ষা সুষ্ঠুভাবে নেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি শেষ করে পিএসসি। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এর আসন বিন্যাস প্রকাশ করা হয়।

এ প্রসঙ্গে পিএসসির চেয়ারম্যান মো. সোহবার হোসাইন গতকাল ঢাকা পোস্টকে জানান, স্বাস্থ্যবিধি মেনে আসন্ন ৪১ ও ৪২তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এক্ষেত্রে এক বেঞ্চে একজন পরীক্ষার্থী বসবেন। আসন বিন্যাস হবে ইংরেজি অক্ষর জেড ‘Z’ আকৃতির মতো। পরীক্ষার্থী ও হল পরিদর্শককে অবশ্যই মাস্ক পরাসহ স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে পরীক্ষা হলে প্রবেশ করতে হবে।

গত বছরের ৭ ডিসেম্বর ৪২তম বিসিএসের আবেদন শুরু হয়। শেষ হয় ২৭ ডিসেম্বর সন্ধ্যায়। বিশেষ এ বিসিএসে এমসিকিউ টাইপসহ ৩০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ টাইপ) হবে। আর ১০০ নম্বরের হবে মৌখিক পরীক্ষা। ২০০ নম্বরের পরীক্ষার জন্য প্রার্থীরা সময় পাবেন দুই ঘণ্টা।

মেডিকেল সায়েন্স (১০০), বাংলা (২০), ইংরেজি (২০), বাংলাদেশ বিষয়াবলী (২০), আন্তর্জাতিক বিষয়াবলী (২০), মানসিক দক্ষতা (১০) ও গাণিতিক যুক্তির (১০) ওপর প্রিলিমিনারি পরীক্ষা হবে। পরীক্ষায় প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য প্রার্থী এক নম্বর পাবেন। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত মোট নম্বর থেকে দশমিক ৫০ নম্বর করে কাটা যাবে।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জুনের প্রথম ভাগ

কুয়েটের ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ-এর যোগদান

এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা

প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ আবারও কুয়েটের ভিসি

ইবি শিক্ষিককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যাচেষ্টার অভিযোগ

জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য, চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় হুমায়রা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।