সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৩ জানুয়ারি থেকে অনির্দিষ্টকাল ট্যাংকলরী বন্ধ ঘোষণা | চ্যানেল খুলনা

৩ জানুয়ারি থেকে অনির্দিষ্টকাল ট্যাংকলরী বন্ধ ঘোষণা

খুলনা বিভাগসহ সারাদেশে আগামী ৩ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য ট্যাংকলরীতে জ্বালানী পরিবহণ বন্ধ ঘোষণা করা হয়েছে। ট্যাংকলরীর ভাড়া বৃদ্ধির দাবিতে বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন এ কর্মসূচি ঘোষণা করেছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব শেখ ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ডিজেলের মূল্য বৃদ্ধি পেলেও ট্যাংকলরীর ভাড়া বাড়েনি। অথচ বাস ভাড়া বৃদ্ধি করা হয়েছে। এ জন্য সম্প্রতি কেন্দ্রে সভা করে আগামী ৩ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য ট্যাংকলরীতে জ্বালানী পরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার কেন্দ্র ঘোষিত কর্মসূচির সাথে খুলনা বিভাগীয় কমিটি একাত্বতা প্রকাশ করে সভা করা হয়েছে।
এদিকে খুলনা বিভাগীয় সভায় বলা হয়, গত ৪ নভেম্বর জ্বালানী তেল ডিজেলের মূল্য লিটার প্রতি ১৫টাকা বৃদ্ধি করা হয়েছে। কিন্তু ট্যাংকলরী ভাড়া বৃদ্ধি করা হয়নি। অথচ তেলের মূল্য বৃদ্ধির অনেক আগে থেকেই ট্যাংকলরীর চ্যাসিস, ট্যাংকার, আয়কর বৃদ্ধি (৮ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা) খুচরা যন্ত্রাংশসহ ড্রাইভারের বেতন কয়েকগুণ বৃদ্ধি পাওয়ায় ট্যাংকলরীতে বিনিয়োগ কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। তখন থেকেই ট্যাংকলরীর ভাড়া বৃদ্ধির জন্য সংশ্লিষ্টদের বারবার পত্র দেওয়া হলেও ট্যাংকলরীর ভাড়া বৃদ্ধি করা হয়নি।
সভায় আরও বলা হয়, গত ৪ নভেম্বর তেলের মূৃল্য বৃদ্ধি পাওয়ায় ট্যাংকলরী পরিবহনে জ্বালানী খরচ অনেক বৃদ্ধি পেয়েছে। এ বিষয়েও সংশ্লিষ্টদের কয়েকটি পত্র দেওয়া হয়েছে। তেলের মূল্য বৃদ্ধির দুই দিন পরেই বাস ভাড়া বৃদ্ধি করা হলেও ট্যাংকলরী ভাড়া বৃদ্ধি করা হয়নি। কৃষি, কৃষক, পাওার ষ্টেশনকে সচল রাখতে এবং অত্যাবশ্যকীয় পণ্য হিসাবে দীর্ঘদিন ধরে লোকসান দিয়ে ট্যাংকলরী পরিবহস কার্যাদী সচল রাখা হয়েছে। বর্তমানে লোকসানের মাত্রা কয়েকগুণ বৃদ্ধি পাওয়ায় এবং সংশ্লিষ্টদের ট্যাংকলরীর প্রতি অবহেলা বা বিমাতাসূলভ আচরনে আগামী ৩ জানুয়ারি থেকে ট্যাংকলরী ভাড়া বৃদ্ধি না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ট্যাংকলরীতে জ্বালানী পরিবহন বন্ধ থাকবে এমন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় কমিটি। তারই প্রেক্ষিতে মঙ্গলবার সভার মাধ্যমে খুলনা বিভাগীয় কমিটি কেন্দ্র ঘোষিত কর্মসূচির প্রতি একাত্মতা ঘোষণা করে এবং খুলনা বিভাগসহ বৃহত্তর ফরিদপুর জেলায় সর্বাত্মক ৩ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য ট্যাংকলরীতে জ্বালানী পরিবহন বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।

মঙ্গলবার দুপুরে ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব শেখ ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি এম মাহ্বুব আলম, জ্বালানী তেল পরিবেশক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোড়ল আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক শেখ মুরাদ হোসেন, শেখ মিরাউল ইসলাম, আব্দুল মান্নান খান, শেখ জামিরুল ইসলাম, কাজী রফিকুল ইসলাম নান্টু, শেখ জাহাঙ্গীর, কামাল হোসেন প্রমুখ।

https://channelkhulna.tv/

বাংলাদেশ আরও সংবাদ

দুদকের চেয়ারম্যান ও কমিশনারদের একযোগে পদত্যাগ

টিউলিপকে গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

নবনির্বাচিত সরকার দায়িত্ব নিলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী : সেনাপ্রধান

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন স্পিকার ও পররাষ্ট্রসচিব

বাংলাদেশের জনগণ যাকে নির্বাচিত করবে তার সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।