সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৩২ নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগ নেতা সাংবাদিক সুমনের পিতার মৃত্যুতে নগর স্বেচ্ছাসেবক লীগের শোক | চ্যানেল খুলনা

৩২ নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগ নেতা সাংবাদিক সুমনের পিতার মৃত্যুতে নগর স্বেচ্ছাসেবক লীগের শোক

খুলনা মহানগরীর ৩২ নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগ নেতা ও দৈনিক দেশ সংযোগের স্টাফ রিপোর্টার মোঃ মাহফুজুর আলম সুমনের পিতা এম এ মমিন (৭৫) লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে সোমবার রাত ৯টায় নগরীর আড়ংঘাটা ক্যানসার হাসপাতালে চিকিৎসা অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার বাদ জোহর আড়ংঘাটা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে দৌলতপুর কৃষি কলেজ দেয়ানা উত্তরপাড়া) কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নুর ইসলাম বন্দ, খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও দৈনিক দেশ সংযোগ পত্রিকার সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, খুলনা মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ মো. ফারুক হাসান হিটলু, দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি সেখ সৈয়দ আলী, খুলনা মহানগর ছাত্রলীগ ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল, নগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা এস.এম. নুর হাসান জনি, মোঃ জিলহজ্জ হাওলাদার, দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান কামাল, সদস্য সচিব নজরুল ইসলাম নবী, ফাহিদ হোসেন ঐশর্য, গোলাম রাব্বানী মামুন, ইব্রাহিম মোড়ল, মামুন হোসেন, রানা চৌধুরী, আরজু সরধার, মেহেদী হাসান সোহাগসহ সংগঠনের নেতাবৃন্দ। তার মৃত্যুতে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগ গভীরভাবে শোকাহত।
মরহুমের রূহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম.এ. নাসিম ও সাধারণ সম্পাদক এস. এম. আসাদুজ্জামান রাসেল।

https://channelkhulna.tv/

শোক আরও সংবাদ

আমার দেশ পত্রিকার ব্যুরো প্রধান শাওনের পিতার মৃত্যুতে ইসলামী আন্দোলন নগর কমিটির শোক

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এমইউজে খুলনা ও বিএফইউজের শোক

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে খুলনায় বিএনপির শোক

খালেদা জিয়ার ৪১ বছরের নেতৃত্বের অবসান: শেষ হলো এক মহাকাব্যিক রাজনৈতিক যাত্রা

খালেদা জিয়ার জানাজা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, বেলা ২টায়

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।