সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
২ বছর পর সীমান্ত খুলছে অস্ট্রেলিয়া | চ্যানেল খুলনা

২ বছর পর সীমান্ত খুলছে অস্ট্রেলিয়া

দীর্ঘ দিন পর বিদেশি পর্যটকদের জন্য খুলছে অস্ট্রেলিয়ার দুয়ার। মহামারি করোনার সংক্রমণ ঠেকাতে অস্ট্রেলিয়াতে ২ বছর আন্তর্জাতিক পর্যটকের আসা বন্ধ ছিল।
আল-জাজিরা এক প্রতিবেদনে জানায়, সম্প্রতি করোনাভাইরাস (কোভিড-১৯) এর অমিক্রন ভেরিয়েন্টের সংক্রমণ নিম্নমুখী হওয়ায়। টিকার ডোজ সম্পন্ন করা সব বিদেশি পর্যটকদের জন্য আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক সীমান্ত নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে অস্ট্রেলিয়া সরকার।

স্থানীয় সময় সোমবার (৭ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, করোনা মহামারির কারণে গত ২ বছর ধরে সীমান্তে প্রবেশের নিষেধাজ্ঞা দেওয়া ছিল। তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসায় নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। যারা টিকার দুই ডোজই নিয়েছেন তাদেরকে অস্ট্রেলিয়ায় স্বাগত জানান তিনি।
করোনা মহামারির ফলে ২০২০ সালে সীমান্ত বন্ধ করে দেয় অস্ট্রেলিয়া। পরে বিদেশ থেকে নিজেদের কিছু নাগরিক ও স্থায়ী বাসিন্দা ছাড়া আর কাউকে ঢুকতে দেয়নি তারা। এছাড়া বের হতে দেওয়া হয়নি দেশের মানুষকেও। আর যারা অস্ট্রেলিয়া গেছেন, তাদেরও বাধ্যতামূলকভাবে নিজ খরচে হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৭ শিক্ষার্থীসহ নিহত ২৮

বাংলাদেশের আন্দোলন থেকে অনুপ্রেরণা পাচ্ছে ভারতের তরুণরা: নেহা বোরা

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

সৌদিতে হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, পরিচয় শনাক্তের চেষ্টা

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ধরপাকড়, আটক মমতা-নেহা-যোগেন্দ্র যাদব

বিশ্বব্যাংক-আইএমএফের সভায় গুরুত্ব পাবে বিনিয়োগ, কর্মসংস্থান ও এআই

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।