সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২ জুন ঢাকায় জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন | চ্যানেল খুলনা

২ জুন ঢাকায় জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন

ঘাদানিকের মদদপুষ্ট তথাকথিত জাতীয় গণ কমিশন কর্তৃক ১১৬ জন আলেম ও ১০০০ মাদরাসার নামে মিথ্যা অভিযোগ  উত্থাপনের প্রতিবাদে আজ শনিবার (২৮ মে’২২) রাজধানীর একটি হোটেলে জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ এর কেন্দ্রীয় সভাপতি আল্লামা নুরুল হুদা ফয়েজীর সভাপতিত্বে অনুৃষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই), অধ্যক্ষ মিজানুর রহমান (পীর সাহেব দেওনা), ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, এবি পার্টির সদস্য সচিব মজিবর রহমান মঞ্জু, বাংলাদেশ ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ রাশেদ, মুসলিম লীগের প্রেসিডিয়াম সদস্য আতিকুল ইসলাম, হিন্দু পরিষদ নেতা গৌতম চক্রবর্তী প্রমুখ।
সভা সঞ্চালনায় ছিলেন জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা গাজী আতাউর রহমান।
মতবিনিময় সভা থেকে আগামী ২ জুন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলনের কর্মসূচী ঘোষণা করা হয় এবং উক্ত সম্মেলনে তালিকাভুক্ত ১১৬ জনের সকলকে উপস্থিত রাখার কথা জানানো হয়।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে

খালিশপুরের ১০ নং ওয়ার্ডে মাওঃ মশিউর রহমানের পক্ষ থেকে ছিন্নমূলের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।