সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
২৪ ঘণ্টার বেশি আটকে রেখে গ্রেপ্তার না দেখালে ‘গুম’: চিফ প্রসিকিউটর | চ্যানেল খুলনা

২৪ ঘণ্টার বেশি আটকে রেখে গ্রেপ্তার না দেখালে ‘গুম’: চিফ প্রসিকিউটর

আইনশৃঙ্খলা বাহিনী ২৪ ঘণ্টার বেশি কাউকে আটক রেখে গ্রেপ্তার না দেখালে এবং আইনি লড়াইয়ের সুযোগ না দিলে অতিরিক্ত সময়টুকু ‘গুম’ হিসেবে গণ্য হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে গুম ও মানবাধিকার আইন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আমিনুল ইসলাম বলেন, গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের সঙ্গে ট্রাইব্যুনালের কোনো অসংগতি হবে না। গুমের সব অভিযোগ যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, ট্রাইব্যুনালের রায়ে দণ্ডপ্রাপ্ত কোনো আসামি ৩০ দিনের মধ্যে আপিল না করলে আর আপিলের সুযোগ থাকবে না। তাঁর দাবি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা নির্ধারিত সময়ের মধ্যে আপিল না করায় এখন আর আপিলের সুযোগ নেই।

দণ্ডপ্রাপ্ত আসামিদের বাজেয়াপ্ত সম্পদ কোন প্রক্রিয়ায় জব্দ করা হবে, সে বিষয়েও পর্যালোচনা চলছে বলে জানান চিফ প্রসিকিউটর।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

ষড়যন্ত্রকারী আপনাদের ভেতরেও আছে, আমাদের ভেতরেও আছে: আইজিপি

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মসজিদ-মন্দিরে সমান অনুদান দেওয়া হচ্ছে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী

সংসদীয় ব্যবস্থার আধুনিকায়নে ভারতের সহযোগিতা চান ডেপুটি স্পিকার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।