সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
১৭ বছরের জনপ্রিয় টিকটকারকে গুলি করে হত্যা | চ্যানেল খুলনা

১৭ বছরের জনপ্রিয় টিকটকারকে গুলি করে হত্যা

১৭ বছর বয়সী এক জনপ্রিয় টিকটকারকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার পাকিস্তানের ইসলামাবাদের সুম্বল থানার জি-১৩ সেক্টরে এ ঘটনা ঘটে।

পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, জনপ্রিয় ওই টিকটকারের নাম সানা ইউসুফ। তাকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সুম্বল থানার পুলিশ জানায়, সানাকে তার নিজ বাড়ির ভেতরেই কে বা কারা খুব কাছ থেকে গুলি করে হত্যা করেছে। হত্যাকারী বাড়ির ভেতরে ঢুকে সানাকে গুলি করে পালিয়ে গেছে বলে জানা গেছে।

সানা ইউসুফের মরদেহ ময়নাতদন্তের জন্য পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিআইএমএস) নিয়ে যাওয়া হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, এরই মধ্যে এ হত্যার তদন্ত শুরু হয়েছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, হত্যাকারী সানার বাড়িতে অতিথি সেজে প্রবেশ করেছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

গাঁজা বৈধ করতে রাস্তাফারিয়ানদের আবেদন খারিজ কেনিয়ার আদালতে

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েই ইরান ও যুক্তরাষ্ট্রের নতুন সংঘর্ষ

গাজায় ইসরায়েলি পারমাণবিক বোমা হামলার আশঙ্কা সিনওয়ারের, নথি প্রকাশ

ব্রিটেনে মে-জুনের তীব্র গরমে আড়াই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে

ইরানের হিট লিস্টে ১৩ নেতা, তালিকা প্রকাশ সংবাদমাধ্যমে

নিজের নাম থেকে ‌‘নেতানিয়াহু’ বাদ দিলেন নেতানিয়াহুর ছেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।