সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ বছর পর বন্ধের দিন-ক্ষণেই ফিরছে চ্যানেল ওয়ান | চ্যানেল খুলনা

১৬ বছর পর বন্ধের দিন-ক্ষণেই ফিরছে চ্যানেল ওয়ান

দীর্ঘ ১৬ বছর পর আবারও সম্প্রচারে ফিরছে বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল ওয়ান। আজ ২৭ এপ্রিল সন্ধ্যা থেকে পুনরায় সম্প্রচার কার্যক্রম শুরু করবে প্রতিষ্ঠানটি।

রোববার (২৬ এপ্রিল) রাজধানীর হোটেল ওয়েস্টিন-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আল মামুন।

তিনি বলেন, ২০০৬ সালের ২৪ জানুয়ারি তথ্য ও বিনোদনের সমন্বয়ে যাত্রা শুরু করেছিল চ্যানেল ওয়ান। শুরু থেকেই দর্শকের চাহিদা, দেশ ও মানুষের কল্যাণ এবং রুচির বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, ক্ষমতাকে প্রশ্ন করার নীতিতে অটল থাকার কারণেই সে সময় অনেকের বিরাগভাজন হতে হয়েছিল প্রতিষ্ঠানটিকে।

জানা গেছে, সম্প্রচার শুরুর চার বছরের মাথায় ২০১০ সালের ২৭ এপ্রিল সন্ধ্যায় সংবাদ শুরুর ঠিক আগে হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হয় চ্যানেলটির সম্প্রচার। প্রতিষ্ঠানটির দাবি, তৎকালীন রাজনৈতিক সিদ্ধান্তের কারণে এই বন্ধের ঘটনা ঘটে।

পরে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আবেদন করা হলেও তখন তা খারিজ হয়ে যায়। দীর্ঘ আইনি লড়াইয়ের পর সম্প্রতি আপিল বিভাগ সেই সিদ্ধান্ত স্থগিত করায় সম্প্রচারে ফেরার সব বাধা দূর হয়।

গিয়াসউদ্দিন আল মামুন জানান, ২৭ এপ্রিল সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটে পুনরায় বাণিজ্যিক সম্প্রচার শুরু হবে—যে দিন ও সময়ে ১৬ বছর আগে বন্ধ হয়েছিল, ঠিক সেই সময়েই ফিরে আসছে চ্যানেলটি।

তিনি আরও বলেন, আগের মতোই দলনিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ও সাহসী সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রেখে দর্শকদের আস্থা অর্জনের লক্ষ্যেই এগিয়ে যাবে চ্যানেল ওয়ান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

গণমাধ্যম আরও সংবাদ

পবিত্র ঈদুল আযহার পূর্বেই সাংবাদিকদের সকল বকেয়া পরিশোধের দাবি এমইউজের

১৬ বছর পর বন্ধের দিন-ক্ষণেই ফিরছে চ্যানেল ওয়ান

খুলনা প্রেসক্লাব নির্বাচন: ১৫ পদে ৮৫ প্রার্থীর মনোনয়ন জমা

লেবাননে ইসরায়েলি হামলায় দুই সাংবাদিক নিহত

খুমেক হাসপাতালে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞায় এমইউজে ও বিএফইউজে নেতৃবৃন্দের তীব্র নিন্দা ও ক্ষোভ

খুমেক হাসপাতালের গণমাধ্যম পরিপন্থী আদেশে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির নিন্দা ও ক্ষোভ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।