সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
‘১৫ মিনিটের মধ্যে রাজি হও, নয়তো মৃত্যু’, মাদুরোকে আটকের পর দেলসিকে বলেছিল যুক্তরাষ্ট্র | চ্যানেল খুলনা

‘১৫ মিনিটের মধ্যে রাজি হও, নয়তো মৃত্যু’, মাদুরোকে আটকের পর দেলসিকে বলেছিল যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটকের পেছনে বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের ‘হাত’ আছে বলে গুঞ্জন জোরালো হতে শুরু করেছে, এমন সময় নতুন এক দাবি শোনা গেল রদ্রিগেজের কাছ থেকে। তিনি দাবি করেছেন, মাদুরোকে আটকের পর মার্কিন বাহিনী তাঁর মন্ত্রিসভার সদস্যদের ১৫ মিনিট সময় দেয় আমেরিকার দাবি মানার জন্য, না হলে তাঁদের হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়।

দেলসি রদ্রিগেজ বলেন, ‘প্রেসিডেন্টকে অপহরণের প্রথম মিনিট থেকেই হুমকি শুরু হয়। তারা দিয়োসদাদো (স্বরাষ্ট্রমন্ত্রী), হোর্হে (ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের ভাই ও কংগ্রেসের সভাপতি) এবং আমাকে ১৫ মিনিট সময় দেয় জবাব দেওয়ার জন্য, না দিলে তারা আমাদের মেরে ফেলবে।’

এদিকে মাদুরোকে আটকের সাত দিন পর ভেনেজুয়েলায় দুই ঘণ্টা ধরে চলা এক বৈঠকের ভিডিও ফাঁস হয়েছে। সেখানে রদ্রিগেজকে বলতে শোনা যায়, তাঁর অগ্রাধিকার ছিল ‘রাজনৈতিক ক্ষমতা টিকিয়ে রাখা’। স্থানীয় সাংবাদিক সংগঠন ‘লা ওরা দে ভেনেজুয়েলা’র সংগ্রহ করা ওই ভিডিওতে দেখা যায়, যুক্তরাষ্ট্রে মাদুরোকে সরিয়ে দেওয়ার পর কীভাবে ক্ষমতা পুনর্দখলের চেষ্টা করছেন শাসকগোষ্ঠীর অবশিষ্ট সদস্যরা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৭ শিক্ষার্থীসহ নিহত ২৮

বাংলাদেশের আন্দোলন থেকে অনুপ্রেরণা পাচ্ছে ভারতের তরুণরা: নেহা বোরা

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

সৌদিতে হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, পরিচয় শনাক্তের চেষ্টা

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ধরপাকড়, আটক মমতা-নেহা-যোগেন্দ্র যাদব

বিশ্বব্যাংক-আইএমএফের সভায় গুরুত্ব পাবে বিনিয়োগ, কর্মসংস্থান ও এআই

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।