সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ টাকা নিয়ে ঝগড়া, ছুরিকাঘাতে তরুণের মৃত্যু | চ্যানেল খুলনা

১৫ টাকা নিয়ে ঝগড়া, ছুরিকাঘাতে তরুণের মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈরে মাত্র ১৫ টাকা নিয়ে বাগবিতণ্ডার জেরে ছুরিকাঘাতে আকবর হোসেন নামের এক তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার পূর্বচন্দ্রা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ১৭ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে পুলিশ।

নিহত আকবর হোসেন যশোরের কেশবপুর উপজেলার ভান্ডারখোলা গ্রামের মোবারক মোড়লের ছেলে। তিনি কালিয়াকৈরের পূর্বচন্দ্রা এলাকায় মিজানুর রহমান মিন্টু নামের এক ব্যক্তির পোলট্রির খাদ্য বিক্রির দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। এ ঘটনায় আটক কিশোর একই দোকানে কর্মচারী হিসেবে কাজ করে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত আকবর ও অভিযুক্ত কিশোর যে দোকানে কাজ করে, তার পাশে একটি শৌচাগার ও গোসলখানা আছে। সকালে সেখানে গোসল করতে যায় ওই কিশোর। সে ভুলে গোসলখানায় ১৫ টাকা ফেলে আসে। কিছুক্ষণ পর সেই গোসলখানায় যান আকবর। গোসল শেষে বেরিয়ে এলে অভিযুক্ত কিশোর গোসলখানায় ঢুকে দেখে টাকা নেই। সে ওই টাকা আকবরের কাছে চাইলে তিনি দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ওই কিশোর দোকানের ছুরি দিয়ে আকবরের বুকে আঘাত করেন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে স্থানীয়রা ওই কিশোরকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠায় এবং অভিযুক্ত কিশোরকে থানা হেফাজতে নেয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মান্নান বলেন, নিহত ব্যক্তির লাশ উদ্ধারের পাশাপাশি এক কিশোরকে আটক করা হয়েছে। আটক কিশোর জানিয়েছে, ১৫ টাকা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। প্রকৃত ঘটনা জানতে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

ধর্ষণের শিকার ৭ বছরের শিশুকে বাঁচাতে জরায়ু কেটে ফেলা হয়েছে

বগুড়ায় নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, বহু হতাহতের শঙ্কা

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় আহত বাংলাদেশি মামুন মারা গেছেন

মাদারীপুরে আতশবাজি ফোটাতে গিয়ে স্কুলছাত্র গুরুতর আহত

যারা বিএনপিকে মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না: বিএনপি নেতা

শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।