সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনে আকাশপথ বন্ধ | চ্যানেল খুলনা

১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনে আকাশপথ বন্ধ

আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া দেশব্যাপী কঠোর সর্বাত্মক লকডাউনের মধ্যে মধ্যে বাংলাদেশ থেকে কোনো আন্তর্জাতিক ফ্লাইট চলবে না। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এম মফিদুর রহমান এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
রবিবার (১১ এপ্রিল) রাতে গণমাধ্যমকে তিনি জানান, ‘১২ ও ১৩ এপ্রিলে আন্তর্জাতিক রুটগুলোতে উড়োজাহাজ চলবে।আগামী ১৪ থেকে ২০ এপ্রিল বাংলাদেশ থেকে কোনো আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করবে না। এই সময়ে দেশের বাইরে থেকেও কোনো ফ্লাইট দেশে আসতে পারবে না। বিকেলের আন্ত:মন্ত্রণালয় বৈঠক থেকে এই সিদ্ধান্ত এসেছে ‘
তবে এই সময়ে কার্গো ফ্লাইট, চার্টার ফ্লাইট চলবে; কেউ বিদেশে চিকিৎসার জন্য যেতে চাইলে বিশেষ ফ্লাইটে যেতে পারবেন বলে জানান তিনি।
সরকার ঘোষিত প্রথম দফা নিষেধাজ্ঞায় অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ ছিল। দ্বিতীয় দফা লকডাইনে সেই ফ্লাইটগুলোও বন্ধ থাকছে।
বেবিচক জানিয়েছে, মন্ত্রণালয়ের বৈঠকের সিদ্ধান্তটি প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অনুমোদন এলে জনপ্রশাসন মন্ত্রণালয় কিংবা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হবে।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

আসিফ নজরুলের মনোনীত সরকারি আইনজীবীরা এখনো বহাল তবিয়তে

দুর্নীতির এক স্বর্গরাজ্য : প্রকল্প বাস্তবায়ন ও জেলা ত্রাণ অফিস

তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫৯

টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান

কৃষক সচ্ছল থাকলে ভালো থাকবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

শিগগিরই মাদক ও মানবপাচার বন্ধে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।