সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১২৭ বছর পুরনো বাইবেলে হাত রেখে শপথ নেবেন বাইডেন | চ্যানেল খুলনা

১২৭ বছর পুরনো বাইবেলে হাত রেখে শপথ নেবেন বাইডেন

যুক্তরাষ্ট্রের ৪৬ তম প্রেসিডেন্ট হিসেবে বুধবার শপথ নিচ্ছেন জো বাইডেন। পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন কমলা হ্যারিস। শপথ পাঠের সময় নিজ পরিবারের ১২৭ বছরের পুরনো বাইবেলে হাত রাখবেন ডেমোক্র্যাট নেতা বাইডেন।

প্রতিবার লাখ লাখ মানুষ অভিষেক অনুষ্ঠান উদযাপন করতে ওয়াশিংটন ডিসিতে জড়ো হন। করোনা ভাইরাস ও নিরাপত্তার কারণে এবার সাধারণ মানুষ অনুষ্ঠানে আসতে পারছেন না। যা মার্কিনীরা তাদের ইতিহাসে কখনো দেখেনি।

১৮৯৩ সালে পাঁচ ইঞ্চি উঁচু বাইবেলটি ব্যবহার শুরু করেন জো বাইডেনের বাবা ডক্টর জিল বাইডেন। ৪৬ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার মধ্য দিয়ে তিনি পরিবারের ১২৭ বছরের পুরনো বাইবেলটি ব্যবহার করতে যাচ্ছেন। শপথ নেওয়ার সময় একহাত বাইবেলে রাখবেন বাইডেন।

যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন শপথ নেয়ার সময় এক হাত বাইবেলে রেখেছিলেন। এরপর থেকে প্রায় সব মার্কিন প্রেসিডেন্টই শপথ নেয়ার সময় বাইবেলে হাত রেখেছেন। এ বিষয়ে কোনো গাটবাঁধা নিয়ম না থাকলেও রীতি হিসেবে মেনে নিয়েছেন সবাই।

সেই রীতি অনুযায়ী পরিবারের বাইবেলকেই বেছে নিয়েছেন বাইডেন। এ বিষয়ে বাইডেন বলছেন, জীবনের গুরুত্বপূর্ণ সব শপথে এই বাইবেলের ওপর হাত ছিল আমার।

১৯৭৩ সালে বাইডেন প্রথম মার্কিন সিনেটর হিসেবে নির্বাচিত হন। সেবার শপথ গ্রহণের সময় পরিবারের পুরনো এই বাইবেলের ওপরই হাত রেখেছিলেন তিনি। এরপর থেকে তিনি যতবার সিনেটর হিসেবে শপথ নিয়েছেন ততবারই তিনি এই বাইবেলে হাত রেখে কার্যক্রম করেছেন।

বারাক ওবামার ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার সময়ও একই কাজ করেছেন তিনি। আজ বুধবার যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার সময় এই বাইবেলটি দেখবে বিশ্ববাসী।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

ট্রাম্পের শুল্ক অবৈধ: টাকা ফেরত চেয়ে ১ হাজারের বেশি মামলা

এলিয়েন ও ইউএফও সংক্রান্ত নথি প্রকাশে পেন্টাগনকে নির্দেশ দেবেন ট্রাম্প

চীনা নববর্ষের অনুষ্ঠানে রোবটদের মার্শাল আর্ট

আসামে মুসলিম জনসংখ্যা বাড়ছে, সংঘাতকালে এরা বাংলাদেশের পক্ষ নেবে: হিমন্ত

ভারতে ইসরায়েলি নারীকে ধর্ষণ, ৩ জনের মৃত্যুদণ্ড

যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরানকে সহায়তা করতে প্রস্তুত আফগানিস্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।