সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১২২ বলের উইকেটখরা, তবু সঠিক পথেই আছেন বুমরাহ | চ্যানেল খুলনা

১২২ বলের উইকেটখরা, তবু সঠিক পথেই আছেন বুমরাহ

আইপিএলে টানা পাঁচ ম্যাচ উইকেট পেলেন না জাসপ্রীত বুমরাহ। অবিশ্বাস্য হলেও সত্যি যে, তার এই উইকেটখরা চলছে দুই মৌসুম জুড়ে। গত বছরের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের শেষ ম্যাচে উইকেট পাননি এবং এবার চার ম্যাচ খেলেও উইকেটশূন্য। বুমরাহর এমন অবস্থা কল্পনার বাইরে। তবে ভারতীয় স্পিন গ্রেট রবিচন্দ্রন অশ্বিন তার পাশে দাঁড়ালেন। বুমরাহ উইকেট পাচ্ছেন না, এটা নিয়ে দুর্ভাবনায় নেই অশ্বিন। তার মতে, উইকেট নেওয়ার চেয়ে নিখুঁত ইয়র্কার দিয়ে রানের গতি আটকে রাখা অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের মতো হাই স্কোরিং ভেন্যুতে। বুমরাহ ১২২ বল করেছেন কোনো উইকেট ছাড়াই— যা তার আইপিএল ক্যারিয়ারের দীর্ঘতম উইকেশূন্য থাকার ঘটনা। গতকাল (রোববার) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ভারতীয় পেসার ৪ ওভারে ৩৫ রান দেন। উইকেট না পেলেও মুম্বাইয়ের সবচেয়ে ইকোনমিকাল বোলিং করেছেন তিনি।

এক্স-এ দেওয়া পোস্টে অশ্বিন বললেন, বুমরাহর উইকেট না নেওয়ার দিকে শুধু মনোযোগ দেওয়া বিভ্রান্তিকর এবং মুম্বাইয়ের জন্য ক্ষতিকর। উইকেট না পেলেও ওয়াংখেড়ের মতো ভেন্যুতে নিখুঁত ইয়র্কারে রান আটকে দিয়ে তিনি আসল কাজ করেছেন। অশ্বিন লিখেছেন, ‘বুমরাহর উইকেট না পাওয়ার বিষয়টি দলের জন্য ক্ষতিকর হতে পারে। কিন্তু উইকেট নেওয়ার চেষ্টা করার চেয়েও গুরুত্বপূর্ণ হলো নিখুঁত ইয়র্কার দিয়ে প্রতিপক্ষকে রান করতে না দেওয়া, বিশেষ করে ওয়াংখেড়ের মতো ভেন্যুতে।’

তিনি আরও যোগ করেছেন, ‘যখন আপনি টানা বল করতে পারেন না, তখন আপনার উইকেট নেওয়ার সামর্থ্য নির্ভর করে অন্য সঙ্গীদের ওপর যারা আপনাকে ওভার করতে দিচ্ছে। আমরা অনেক বছর ধরে টি-টোয়েন্টি ক্রিকেট খেলছি এবং রক্ষণাত্মক দল হিসেবে জুটি বেঁধে বোলিং করার ধারণাটি এখনো বোলিং ইউনিটের মনে গেঁথে আছে।’ শেষ পাঁচ আইপিএল ইনিংসে উইকেটশূন্য থাকলেও মাত্র দুটি ম্যাচে বুমরাহর ইকোনমি রেট ১০-এর বেশি ছিল, পাঞ্জাব কিংসের বিপক্ষে গত বছরের কোয়ালিফায়ার এবং চলতি মৌসুমে রাজস্থানের সঙ্গে।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

১২২ বলের উইকেটখরা, তবু সঠিক পথেই আছেন বুমরাহ

বোল্টের রেকর্ড ভেঙে গাউট, ‘আমি এর জন্যই অপেক্ষা করছিলাম’

নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দল নিয়েও সতর্ক বাংলাদেশ

তামিমের উদ্যোগে লিগে অবনমন বাতিলের সিদ্ধান্ত, সম্মতি ক্লাবগুলোর

তোরেসের জোড়া গোল, ইয়ামাল নৈপুণ্যে শিরোপার আরও কাছে বার্সা

বুন্দেসলিগায় বায়ার্নের গোলের ইতিহাস

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।