সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
১১ এপ্রিল করোনা পরীক্ষার কিট সরবরাহ করবে গণস্বাস্থ্য কেন্দ্র | চ্যানেল খুলনা

১১ এপ্রিল করোনা পরীক্ষার কিট সরবরাহ করবে গণস্বাস্থ্য কেন্দ্র

চ্যানেল খুলনা ডেস্কঃ প্রাণঘাতী করোনাভাইরাস পরীক্ষার কিট তৈরির কাঁচামাল ব্রিটেন থেকে এসে পৌঁছেছে দেশে। রোববার (৫ এপ্রিল) সকালেই খালাস করে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। ১৫ মিনিটের মধ্যে এই কিট দিয়ে করোনাভাইরাস পরীক্ষা করে ফল জানা যাবে। উৎপাদনের প্রস্তুতি সম্পন্ন।

আগামী ১১ এপ্রিল সরকারের ওষুধ প্রশাসন অধিদপ্তর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিএসএমএমইউ, আইইডিসিআর, আইসিডিডিআর’বিসহ যতগুলো জায়গায় করোনা পরীক্ষা হয়, সব জায়গায় কিট দেওয়া হবে।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী সাংবাদিকদের বলেন, পরীক্ষায় উর্ত্তীর্ণ হলে পুরোদমে কিট উৎপাদন শুরু হবে।

তিনি আরও জানান, তাদের তৈরি কিটের কার্যকরিতা বিদেশে কোভিড-১৯ আক্রান্তদের রক্তের নমুনা দিয়ে পরীক্ষা করা হয়েছে। দেশে করোনাভাইরাসে আক্রান্ত পাঁচ জনের রক্তের নমুনা প্রয়োজন। তাহলে আমরা ল্যাবে পরীক্ষা করে সিদ্ধান্তে পৌঁছতে পারব। আমরা চাই সরকার করোনা আক্রান্ত পাঁচজন রোগীর কয়েক সিসি করে রক্ত দিয়ে আমাদের সহায়তা করুক।

ডা. জাফরুল্লাহ বলেন, উৎপাদনে যাওয়ার আগেই এই কিটের বিশ্বব্যাপী চাহিদা তৈরি হয়েছে।

এই কিটের জন্য এরই মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো থেকে চাহিদার কথা জানিয়ে অনুরোধ এসেছে।

তিনি আরও জানান, দেশের প্রাথমিক চাহিদার একটা অংশ আমরা এখনই পূরণ করতে পারব। তবে আমাদের লক্ষ্য মাসে ২০ লাখ কিট উৎপাদনের। এজন্য দ্রুতগতিতে আমাদের প্ল্যান্ট বড় করতে হবে। ৫০ কোটি টাকা বিনিয়োগ দরকার। সরকার বা যে কেউ অনুদান হিসাবে দিতে পারে। অথবা গণস্বাস্থ্য কেন্দ্র ১০০ কোটি টাকার সম্পদ বন্ধক রেখে ৫০ কোটি টাকা স্বল্প সুদে ঋণ চায়। সরকার কোনো ব্যাংককে বলে বিশেষ ব্যবস্থায় ঋণের ব্যবস্থা করে দিতে পারে। তাহলে আমরা দেশের সম্পূর্ণ চাহিদা মিটিয়ে রপ্তানি করতে পারব। এখন আমরা দ্রুত সরকারের সহায়তা চাই।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’, সম্প্রীতি রক্ষায় তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

বৃহস্পতিবার খুলনা-বাগেরহাট সফরে আসছে প্রধানমন্ত্রী তারেক রহমান

সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ, বছরে বাড়বে বিদ্যুৎ বিল সাশ্রয়

প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টা, প্রত্যাহার রাজশাহী বিভাগীয় কমিশনার

বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব

আইএমএফের সঙ্গে আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।