সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
১০ দিনে ১২৮ কোটি ডলার রেমিট্যান্স | চ্যানেল খুলনা

১০ দিনে ১২৮ কোটি ডলার রেমিট্যান্স

চলতি মে মাসের প্রথম ১০ দিনে দেশে প্রবাসী আয় হিসেবে এসেছে ১২৮ কোটি মার্কিন ডলার। সে হিসাবে প্রতিদিন গড়ে প্রায় ১২ কোটি ৮০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন বিদেশে কর্মরত বাংলাদেশিরা। মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের ১০ মে পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৬১ কোটি ৩০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এ প্রবৃদ্ধি প্রায় ২০ দশমিক ৩০ শতাংশ।

সংশ্লিষ্টরা বলছেন, বৈধ চ্যানেলে অর্থ পাঠাতে সরকারের বিভিন্ন প্রণোদনা এবং বাজারভিত্তিক ডলার বিনিময় হার চালুর কারণে প্রবাসীদের মধ্যে ব্যাংকিং ব্যবস্থার প্রতি আগ্রহ বেড়েছে। ফলে আনুষ্ঠানিক পথে রেমিট্যান্স পাঠানোর প্রবণতাও বাড়ছে।

এর আগে এপ্রিল মাসে দেশে আসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার রেমিট্যান্স। আর মার্চে প্রবাসীরা পাঠিয়েছিলেন ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, বছরের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহ ধারাবাহিকভাবে বাড়ছে। জানুয়ারিতে আসে ৩১৭ কোটি ৯ লাখ ডলার এবং ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ৭ লাখ ডলার প্রবাসী আয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

অর্থনীতি আরও সংবাদ

৩ বছরে চার শতাধিক পোশাক কারখানা বন্ধ: বাণিজ্যমন্ত্রী

আগস্টের ২৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৬৬ কোটি ৯০ লাখ ডলার

মোংলা বন্দরকে কেন্দ্র করে জাতীয় অর্থনৈতিক হাব গড়ে তোলা হবে

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা

সোনার দাম ভরিতে এক লাফে বাড়ল ২,২১৬ টাকা

আবারও বেড়েছে সোনার দাম, প্রতি ভরি ২২১৪৪১ টাকা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।