সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১০৭ বছর বয়সে করোনাজয়ে নজির গড়লেন বৃদ্ধা | চ্যানেল খুলনা

১০৭ বছর বয়সে করোনাজয়ে নজির গড়লেন বৃদ্ধা

ইতালিফেরত, জামাই, আইসোলেশন, শ্বশুর, জরিমানা, পূর্বপশ্চিমবিডি

চ্যানেল খুলনা ডেস্কঃ করোনা এখন এক আতঙ্কের নাম। বাচ্চা থেকে সারা বিশ্বেই করোনার ভয়ে তটস্থ সবাই। তারপরও বয়স্কদের করোনা ভাইরাসে মৃত্যুর ঝুঁকি বেশি রয়েছে। এ কারণে এ ভাইরাস থেকে বয়স্কদের বিশেষভাবে সুরক্ষিত থাকতে বলা হচ্ছে বার বার।

এরই মধ্যে ইরানে ঘটে গেল অনুপ্রেরণদায়ী এক ঘটনা। সেখানে ১০৭ বছর বয়সী এক নারী করোনায় আক্রান্ত হয়েছিলেন। তাকে নিয়ে আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন স্বাস্থ্যকর্মীরা। কিন্তু সুলতানা আকবরী নামের ওই বৃদ্ধা নিজে তো সুস্থ হয়েছেনই, পথ দেখিয়েছেন গোটা বিশ্বকে

ইরানের আরাক শহরের ঘটনা এটি। দিনকয়েক আগেই ওই এলাকার খানসারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। শরীরে সংক্রমণ রয়েছে প্রমাণ পেয়েই চিকিৎসকরা তাকে আইসোলেশানে নিয়ে যান। সম্পূর্ণ আইসোলেশানে ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিতে থাকেন আকবরী।

স্বাস্থ্যকর্মীরা বলছেন, পুরনো খাদ্যাভ্যাসের কারণে আকবরীর রোগ প্রতিরোধ ক্ষমতা হার মানাবে ২৫ বছরের যুবককেও।

অবশ্য স্রেফ আকবরীই নন, এর আগেও তেহরান থেকে ১৮০ তকিলোমিটার দূরে সেমনান নামক এক হাসপাতালে সেরে উঠেছিলেন ১০৩ বছর বয়সী এক ইরানীয় নারী। সেরে উঠেছেন ৯১ বছর বয়সী বৃদ্ধও, তাঁর হাঁপানিও ছিল।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে মজার প্রতিক্রিয়া জানাল ইরান

রাস্তায় সিসিটিভি বসিয়ে সেনা চলাচলের তথ্য পাকিস্তানে পাচার, পাঞ্জাবে গ্রেপ্তার একজন

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম ইরানেই থাকবে, মোজতবা খামেনির নির্দেশ

বেইজিং সফরে পুতিন: ২০ চুক্তি স্বাক্ষর, আরও ২০টির সম্ভাবনা

যুদ্ধের ক্ষতিপূরণসহ যুক্তরাষ্ট্রের কাছে যেসব দাবি জানিয়েছে ইরান

সরকারি টাকায় ডেটিং করে বেড়াচ্ছেন এফবিআইপ্রধান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।