সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
হিন্দু ব্যক্তির মরদেহ কাঁধে করে বাড়ি নিয়ে গেল মুসলিম প্রতিবেশীরা | চ্যানেল খুলনা

কাশ্মীরে সম্প্রীতির নজির

হিন্দু ব্যক্তির মরদেহ কাঁধে করে বাড়ি নিয়ে গেল মুসলিম প্রতিবেশীরা

কাশ্মীরে সম্প্রীতির নজির গড়েছেন এক মুসলিমরা। কঠিন আবহাওয়ায় এক হিন্দু ব্যক্তির মরদেহ কাঁধে বয়ে নিয়ে গ্রামে ফেরেন তাঁরা। শুধু তাই নয়, শেষকৃত্য সম্পন্নও করেন তারা। গত শনিবার কাশ্মীরের সোপিয়ান জেলায় এই ঘটনাটি ঘটে।

ভারতের স্থানীয় গণমাধ্যমের খবরে জানা যায়, শনিবার সকালে ভাস্কর নাথ নামের এক কাশ্মীরি পণ্ডিত এসকেআইএমএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিডনি অকেজো হয়ে যাওয়ার কারণে মারা যান তিনি। কিন্তু ভারী তুষারপাতের কারণে বরফ পড়ে রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। যে কারণে শ্রীনগর থেকে নিয়ে আসা অ্যাম্বুল্যান্সটি যেটিতে ভাস্করের মৃতদেহ ছিল, সেটি পারগোচি এলাকায় যাওয়ার পথে আটকে পড়ে। তখনও ভাস্কর নাথের বাড়ি দশ কিলোমিটার দূরে। এরপরই অ্যাম্বুল্য়ান্সের চালক ভাস্কর নাথের বাড়িতে ফোন করে গোটা বিষয়টি জানান। শেষপর্যন্ত সব জানতে পেরে ভাস্করের মুসলিম প্রতিবেশীরাই সাহায্যের জন্য এগিয়ে আসেন। তুষারপাতের মধ্যেই পুরো রাস্তা কাঁধে করে মৃতদেহ বয়ে নিয়ে গ্রামে ফেরেন তাঁরা। এরপর শেষকৃত্য সম্পন্নও করেন।

পুরো ঘটনায় প্রতিবেশীদের ভূমিকায় খুশি ভাস্কর নাথের পরিবার। তাঁর পরিবারের লোকজন সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁদের প্রতিবেশীরা বরাবরই তাঁদের পাশে থেকেছেন। দুই ধর্মের মানুষই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দীর্ঘদিন ধরে ওই গ্রামে থাকছেন। তারই উদাহরণ এই ঘটনা।

সূত্র: সংবাদ প্রতিদিন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

নেপালে বন্যার ধ্বংসস্তূপে ৩ দিন, জীবিত উদ্ধার ৬ বছরের শিশু

মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে বাংলাদেশের অবস্থান নজরে রাখছে ভারত

এবার সংবাদমাধ্যমের কণ্ঠরোধের মামলায় ফাঁসছে ট্রাম্প প্রশাসন

নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার শঙ্কা, উদ্ধারকাজ স্থগিত

ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়: সৌদি আরব

কারাগারে মারা গেলেন বসনিয়ার গণহত্যায় দণ্ডিত র‍্যাটকো ম্লাদিচ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।