সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
হাসানুল হক ইনু গ্রেপ্তার | চ্যানেল খুলনা

হাসানুল হক ইনু গ্রেপ্তার

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (২৬ আগস্ট) বিকেলে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) গুলশান জোনের উপ-কমিশনার কাজী জিয়াউদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিউমার্কেট থানার মামলায় হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করা হয়েছে।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন রাজনৈতিক জোট কেন্দ্রীয় ১৪ দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হাসানুল হক ইনু। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরিক হাসানুল হক ইনু নৌকা প্রতীক নিয়ে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। যার মধ্যে একবার সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি।

এর আগে গত ২২ আগস্ট কেন্দ্রীয় ১৪ দলের আরেক গুরুত্বপূর্ণ নেতা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননও গ্রেপ্তার হন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে জিয়া পরিবার নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশের বিভিন্ন জায়গায় ইনুর বিরুদ্ধে একাধিক হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এসব হত্যা মামলার পরিপ্রেক্ষিতে জাসদের পক্ষ থেকে শুক্রবার (২৩ আগস্ট) প্রতিবাদ জানায়। প্রতিবাদে উল্লেখ করা হয়, অত্যন্ত সুস্পষ্ট ও দৃঢ়তার সঙ্গে বলতে চায়, দেশে দীর্ঘদিনের বিভাজিত রাজনীতিতে হাসানুল হক ইনু দলগতভাবে একটি রাজনৈতিক পক্ষের।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’, সম্প্রীতি রক্ষায় তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

বৃহস্পতিবার খুলনা-বাগেরহাট সফরে আসছে প্রধানমন্ত্রী তারেক রহমান

সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ, বছরে বাড়বে বিদ্যুৎ বিল সাশ্রয়

প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টা, প্রত্যাহার রাজশাহী বিভাগীয় কমিশনার

বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব

আইএমএফের সঙ্গে আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।