সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
হাসপাতালে ভাগ্যশ্রী, কপালে ১৩ সেলাই | চ্যানেল খুলনা

হাসপাতালে ভাগ্যশ্রী, কপালে ১৩ সেলাই

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ভাগ্যশ্রী বড় দুর্ঘটনার শিকার হয়ে হাসপাতালে ভর্তি আছেন । বৃহস্পতিবার (১৩ মার্চ) সামাজিক মাধ্যমে হঠাৎ ছড়িয়ে পড়ে তার হাসপাতালের ছবি। সেখানে দেখা যায়, চোখ বুজে হাসপাতালের বিছানায় শুয়ে আছেন অভিনেত্রী ভাগ্যশ্রী। তার হাতে ক্যানোলা, কপালে ওষুধ লাগিয়ে দিচ্ছেন চিকিৎসক।

জানা গেছে, পিকলবল খেলার সময়ে চোট পান ভাগ্যশ্রী। এ সময় অভিনেত্রীর কপালে গভীর ক্ষত তৈরি হয়। এই ক্ষত সারাতে ১৩টি সেলাই পড়েছে ভাগ্যশ্রীর। অভিনেত্রীর আরও একটি ছবি ছড়িয়ে পড়েছে। সেখানে অভিনেত্রীর কপালে ব্যান্ডেজ বাঁধা। ভাগ্যশ্রীর ছবি দেখে আঁতকে উঠেছেন তার ভক্ত-অনুরাগীরা। এক নেটিজেন লিখেছেন-দ্রুত সেরে উঠুন দয়া করে। নিশ্চয়ই নজর লেগেছে বলে এই পরিণতি।’

উল্লেখ্য, ১৯৮৯ সালে বলিভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের বিপরীতে ‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমায় জুটি হয়ে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন ভাগ্যশ্রী। বক্স অফিসে বিপুল সাড়া ফেলেছিল সেই ছবি। তবে সিনেমা থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। পরিবার ও সংসারে মন দিয়েছিলেন অভিনেত্রী। ২০২১ সালে অভিনেত্রী কঙ্গনা রানাউতের ‘থালাইভি’ সিনেমায় ফের প্রত্যাবর্তন করেন ভাগ্যশ্রী।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

আত্মহত্যা করেছেন যাহের আলভীর স্ত্রী

সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় অভিনেত্রী দিয়া মির্জা

একুশে পদক গ্রহণ করলেন ববিতা, জানালেন কৃতজ্ঞতা

ঈদের ইত্যাদির বিশেষ অতিথি মোশাররফ করিম

মদ নিয়ে ধরা পড়ার খবরে মেহজাবীন বললেন, ‘আমাকে টার্গেট করা হচ্ছে’

ঈদে তিন ভাষায় আসবে আরিফিন শুভর ‘জ্যাজ সিটি’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।