সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
হাতপাখার প্রার্থীদের প্রচারণায় বাধা: প্রার্থীর গাড়ি চুরির অভিযোগ | চ্যানেল খুলনা

হাতপাখার প্রার্থীদের প্রচারণায় বাধা: প্রার্থীর গাড়ি চুরির অভিযোগ

আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জেলার অন্তর্গত ১২ টি ইউনিয়নে হাতপাখা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন, প্রচারণার শেষ দিকে এসে সাধারণ ভোটারদের সাথে নিয়ে ইউনিয়নে প্রচার- প্রচারণা অব্যাহত রাখার চেষ্টা করলেও হাতপাখা প্রতীকের প্রার্থীদের প্রচারণায় বাধা ও প্রার্থী এবং নেতা কর্মীদের বিভিন্নভাবে হুমকি-ধমকি ,ও হয়রানি করা হচ্ছে। সর্বশেষ ডুমুরিয়া উপজেলার ৬ নং মাগুরাঘোনা ইউনিয়নের হাতপাখার প্রার্থী মোহাম্মদ শফিকুল ইসলামের ব্যবহৃত মোটর সাইকেলটি ও পরিকল্পিত ভাবে চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন জেলা ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ। গতকাল সন্ধ্যা ৭ টায় ইউনিয়নের আঠারো মাইল এলাকায় নির্বাচনী প্রচার-প্রচারণা কালে এ অভিযোগ করেন জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ ইমরান ও জেলা সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ আল গালিব। নেতৃবৃন্দ বলেন হাতপাখার প্রার্থীদের প্রচার-প্রচারণায় চরমভাবে বাধা দেওয়া হচ্ছে। প্রতিনিয়ত হাতপাখা কর্মীদের উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে সময় পার করতে হচ্ছে। এ অবস্থায় সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে আমরা শঙ্কিত। নেতৃদ্বয় নির্বাচন কমিশনকে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরীর আহবান জানান। নেতৃবৃন্দ ডুমুরিয়া উপজেলার সদর (ডমুরিয়া ) ইউনিয়নে হাতপাখা প্রতীকের প্রার্থী মোঃ আব্দুস সালাম এর পক্ষে ডুমুরিয়া বাজার সাজিয়াড়া এলাকা এবং রুদাঘরা ইউনিয়নে হাতপাখার প্রার্থী মাওলানা মাহবুবুল আলম এর পক্ষে হাসানপুর সহ ইউনিয়নের বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ করেন।
এছাড়াও ধামালিয়া ইউনিয়নে হাতপাখার প্রার্থী মাওলানা মোঃ কামরুজ্জামান ইউনিয়নের বিভিন্ন জায়গায় গণসংযোগ করেন,সাহস ইউনিয়নে হাতপাখা প্রতীকের প্রার্থী সৈয়দ মোঃ মুস্তাফিজুর রহমান , খর্নিয়া ইউনিয়নে হাতপাখা প্রতীকের প্রার্থী আহমদ আলী গাজী, গুটুদিয়া ইউনিয়নে হাতপাখা প্রতীকের প্রার্থী মোঃ কবি‌ সানা, এবং বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নে হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা মোঃ তাওহিদুল ইউনিয়ন ইসলাম বুনারাবাদ,সুরখালী বাজার গনসংযোগ করেন, ভান্ডারকোট ইউনিয়নে হাতপাখা প্রতীকের প্রার্থী মুক্তিযোদ্ধা শেখ রওশন আলী,ও রুপসা উপজেলার আইচগাতী ইউনিয়নে গাজী মোঃ জাহিদুর রহমান, শ্রীফলতলা ইউনিয়নে মাওলানা তাওহিদুল ইসলাম মামুন সুন্দরপুর এলাকায় ও ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নে হাতপাখার প্রার্থী মোহাম্মদ গোলাম সরোয়ার নির্বাচনী গণসংযোগ করেন।
প্রতারণা অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা মোস্তফা কামাল মোহাম্মদ শামীম হোসেন, প্রমুখ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে

খালিশপুরের ১০ নং ওয়ার্ডে মাওঃ মশিউর রহমানের পক্ষ থেকে ছিন্নমূলের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।