সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
হাজারীবাগে ১৩টি ইউনিটের চেষ্টায় ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে | চ্যানেল খুলনা

ভবনের ভেতরে দাহ্য পদার্থ, ছিল না ফায়ার সেফটি প্ল্যান

হাজারীবাগে ১৩টি ইউনিটের চেষ্টায় ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর হাজারীবাগ এলাকায় কাঁচাবাজার সংলগ্ন একটি ট্যানারির গোডাউনে লাগা আগুন তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।ভবনের ভেতরে দাহ্য পদার্থ মজুত ও ফায়ার সেফটি প্ল্যান ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকাল ৪টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট।

আগুন নিয়ন্ত্রণে আসার পর প্রেস ব্রিফিংয়ে আসেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরী। তিনি জানান- গোডাউনে জুতা, প্লাস্টিক ও লেদার কারখানার বিভিন্ন দাহ্য পদার্থ মজুত ছিল।

ভবনে ফায়ার সেফটি প্ল্যান ছিল না জানিয়ে তিনি বলেন, ভবনটি অত্যন্ত পুরোনো এবং এতে কোনো ফায়ার সেফটি ব্যবস্থা ছিল না। বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও মালিকপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেনি।

তাজুল ইসলাম বলেন, আগুন ভবনের ৫, ৬ ও ৭ তলায় ছড়িয়ে পড়েছিল।আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে তিন ঘণ্টা। পানির সংকট, ভেতরে দাহ্য বস্তু, উৎসুক জনতার ভিড় ও সরু রাস্তার কারণে ফায়ার সার্ভিসের সক্ষমতা কাজে লাগানো যায়নি।তবে আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

তিনি জানান, আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে।এ ছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও জানাতে পারেননি এই কর্মকর্তা।

https://channelkhulna.tv/

দুর্ঘটনা আরও সংবাদ

চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস, ৩ জনের মৃত্যু

জামালপুরে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে মা ও দুই মেয়ের মৃত্যু

এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা, একই পরিবারের ৩ জনসহ আহত ৪

চট্টগ্রাম ওয়াসার খনন কাজের সময় মাটি ধস, ২ শ্রমিক নিহত

টাঙ্গাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আন্দামান-বঙ্গোপসাগর পাড়ি দিতে গিয়ে প্রায় ৯০০ রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।