সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেল ফিলিস্তিন | চ্যানেল খুলনা

স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেল ফিলিস্তিন

আন্তর্জাতিক ডেস্কঃআন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাও (আইএইএ) ফিলিস্তিনকে পর্যবেক্ষক সদস্য হিসেবে যোগ দেয়ার অনুমতি দিয়েছে। এর মাধ্যমে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল আন্তর্জাতিক সংস্থাটি। এ ঘটনায়ও প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েল।

আইএইএ’র মহাপরিচালক ইউকিয়া আমানো ও ভিয়েনায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত সালাহ আবদুশ শাফি এ নিয়ে মঙ্গলবার একটি চুক্তিতে সই করেন।

এছাড়াও নিউজিল্যান্ডের সরকারি ওয়েবসাইটের মানচিত্রে স্থান পেয়েছে ফিলিস্তিন। পূর্ব জেরুজালেমকে রাজধানী উল্লেখ করে ওয়েবসাইটের মানচিত্রে এ তথ্য প্রকাশ করা হয়েছে। দেশটির সরকারি এ ওয়েবসাইটের মানচিত্র থেকে ইসরাইলের তথ্য মুছে ফিলিস্তিনের নাম প্রতিস্থাপন করা হয়েছে।

সমৃদ্ধশীল উদার মানবতাবাদী দেশ নিউজিল্যান্ড। সম্প্রতি দেশটি অভিবাসী বিষয় সম্পর্কে ওয়েবসাইটে মানচিত্র প্রকাশ করেছে। সদ্য প্রকাশিত মানচিত্রে ইসরাইলের মানচিত্র মুছে ফেলে ফিলিস্তিনের নাম প্রতিস্থাপন করা হয়েছে।

নিউজিল্যান্ডের সরকারি ওয়েবসাইট এই মানচিত্রটি সেদেশে ফিলিস্তিনি অভিবাসনের নথি প্রকাশের জন্য তৈরি করেছে। এতে নীল রং দিয়ে ফিলিস্তিনের মানচিত্র দেখানো হয়েছে এবং তাতে দেশের নামও উল্লেখ করা হয়েছে।

এদিকে ইয়াহুদিবাদী দেশ ইসরাইল তাতে আপত্তি জানিয়েছে। তারা এই পদক্ষেপের জন্য নিউজিল্যান্ডের ইমিগ্রেশন মন্ত্রীকে এই বিষয়ে তদন্ত করার আহ্বান জানিয়েছে।

নীল চিহ্নিত মানচিত্রে ফিলিস্তিনের নাম উল্লেখ করে তাতে রাজধানী হিসেবে পূর্ব জেরুজালেমকে দেখানো হয়েছে। আর তাতে রয়েছে নিউজিল্যান্ডে বসবাসরত ফিলিস্তিনি অভিবাসী সম্পর্কে তথ্য।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।