সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
স্বর্ণের দাম বাড়ল ভরিতে ১৯৮৩ টাকা | চ্যানেল খুলনা

স্বর্ণের দাম বাড়ল ভরিতে ১৯৮৩ টাকা

মহামারী করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতির মধ্যেও স্বর্ণের বাজারে অস্থিরতা কাটছেই না। সর্বশেষ গত ডিসেম্বরে দাম কমানোর পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানো হচ্ছে। ২২, ২১ ও ১৮- এই তিন মানের (ক্যারেট) স্বর্ণের দাম প্রতি ভরিতে ১ হাজার ৯৮৩ টাকা বাড়ানো হয়েছে। যা বুধবার থেকে কার্যকর হবে।

ফলে বুধবার থেকে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণ কিনতে হলে প্রতি ভরির দাম পড়বে ৭৪ হাজার ৬৫০ টাকা।

মঙ্গলবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। সর্বশেষ গত ২ ডিসেম্বর স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমানো হয়েছিল। এর এক মাস যেতে না যেতেই একলাফে ভরিতে বাড়ানো হল প্রায় ২ হাজার টাকা।

স্বর্ণের নতুন দাম অনুযায়ী, বুধবার থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে হবে ৭৪ হাজার ৬৫০ টাকা দিয়ে। যা মঙ্গলবার পর্যন্ত এই মানের স্বর্ণ বিক্রি হয় ৭২ হাজার ৬৬৭ টাকায়।

বুধবার থেকে ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম পড়বে ৭১ হাজার ৫০০ টাকা। যা মঙ্গলবার পর্যন্ত ৬৯ হাজার ৫১৭ টাকায় বিক্রি হচ্ছিল এই মানের স্বর্ণ।

আর ১৮ ক্যারেটের স্বর্ণের ভরির দাম পড়বে ৬২ হাজার ৭৫২ টাকা। যা মঙ্গলবার পর্যন্ত এই মানের স্বর্ণ বিক্রি হচ্ছিল ৬০ হাজার ৭৬৯ টাকায়।

এ ছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৫২ হাজার ৪৩০ টাকা। যা মঙ্গলবার পর্যন্ত ৫০ হাজার ৪৪৭ টাকায় এই মানের স্বর্ণ বিক্রি হয়।

তবে রুপার দাম অপরিবর্তিত থাকবে বলে জানায় বাজুস।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আজকের টপিক্স আরও সংবাদ

কেসিসি মহানগরীকে সবুজায়নের জন্য উদ্যোগ নিয়েছে : নজরুল ইসলাম মঞ্জু

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় রক্ষা পেল সিটি মেডিকেল হাসপাতাল : দ্রুত চালুর ঘোষণা হুইপ বকুলের

খুলনায় ‘গ্রেনেড বাবু’র বাড়িতে যৌথবাহিনীর অভিযান, আটক ১

২৮ বছরের প্রথা ভেঙে কেডিএ চেয়ারম্যান পদে বেসামরিক নিয়োগ

খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্পে প্রধানমন্ত্রীর তীব্র অসন্তোষ : দায়ী কর্মকর্তাকে চিহ্নিতের নির্দেশ

খুলনায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।