সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
স্বপ্নের ঠিকানা প্রকল্পের অবহিতকরণ সভা | চ্যানেল খুলনা

স্বপ্নের ঠিকানা প্রকল্পের অবহিতকরণ সভা

মোংলায় করোনাসহ বিভিন্ন কারণে ঝরে পড়া শিশুদের শিক্ষার মানউন্নয়নে চাঁদপাই ইউনিয়নে দুইটি স্কুল নির্মাণের লক্ষ্যে বেসরকারী উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভলপমেন্ট সেন্টার (কোডেক) এর স্বপ্নের ঠিকানা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস,এম আনোয়ারুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরাত জাহান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুমন্ত কুমার পোদ্দার, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্যা মোঃ তারিকুল ইসলাম ও কোডেক’র স্বপ্ন যাত্রা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সৈয়দ মাহবুবুর রহমান। এছাড়াও প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার রাগিব হাসান, কোডেকের এসইপি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার লোকমান হোসেন, কোডেকের বাগেরহাট জোনের সিনিয়র জোনাল ম্যানেজার শেখ হাসানুর রহমান, ফিল্ড অফিসার মোঃ মোতালেব শেখ, পূর্নিমা রায় ও স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধিসহ নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক লোকজন এ অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন।

করোনাসহ নানা দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও পিছিয়ে পড়া শিশুদের স্কুলে ফিরিয়ে আনার লক্ষে “স্বপ্নের ঠিকানা” প্রকল্পের আওতায় স্কুল প্রতিষ্ঠা ও ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের পুনরায় শিক্ষার মূল স্রোতধারার সাথে সম্পৃক্তকরণের কাজ করছে কোডেক।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।