সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
স্কুল-কলেজ দ্রুত খোলার নির্দেশ দেওয়া হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী | চ্যানেল খুলনা

স্কুল-কলেজ দ্রুত খোলার নির্দেশ দেওয়া হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী

করোনাভাইরাসের মহামারির মধ্যে বন্ধ হয়ে যাওয়া শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খুলে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে করোনা বিষয়ে নিজের জন্য নিজেকে সচেতন থাকার তাগিদ দেন তিনি।

আজ বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে বক্তব্যে এ কথা বলেন সরকার প্রধান। এ সময় তিনি সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে শোক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন। জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি আরও কয়েকজন সংসদ সদস্য তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সবাইকে আরও সচেতন থাকারও পরামর্শ দেন।

এ সময় শেখ হাসিনা দেশের করোনা পরিস্থিতি, টিকা আমদানি এবং শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে কথা বলেন। তিনি বলেন, ‘আমরা সারা পৃথিবীতে দেখতে পারছি, কখনো কমে যাচ্ছে আবার কখনো নতুন শক্তি নিয়ে ভাইরাসটি ফিরে আসছে। আমরা আমাদের দেশে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনতে পেরেছি।’

শেখ হাসিনা আরও বলেন, ‘আর টিকার কোনো সমস্যা নেই। যেখান থেকে যতটুকু পারছি আমরা নিয়ে আসছি।’

‘খুব তাড়াতাড়ি স্কুল-কলেজ খুলে দেওয়ার জন্য আমি নির্দেশ দিয়েছি। ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিক্ষকদের টিকা দেওয়া হচ্ছে। শিক্ষকদের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে যাঁরা কর্মরত আছেন, তাঁদের পরিবারসহ যেন টিকা দেওয়া হয়, সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে’, যোগ করেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশে গত বছর ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে তা আগামী ১২ জুন পর্যন্ত বাড়ানো হয়

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

জাতীয় আরও সংবাদ

অপরাধ ও অনুপ্রবেশের সময় হত্যাকে ‘বর্ডার কিলিং’ বলা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

তোফায়েল আহমেদ মারা গেছেন

আন্তর্জাতিক বাজারে কমলেই দেশে কমবে জ্বালানি তেলের দাম: প্রতিমন্ত্রী

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

সাত মামলায় জামিনের পর আরেক হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি

এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে: প্রধানমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।