সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সৌদি আরবে ৩৬ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু | চ্যানেল খুলনা

সৌদি আরবে ৩৬ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবে এ বছর পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৩৬ বাংলাদেশির মৃত্যুর খবর জানা গেছে। তাঁদের মধ্যে ২৭ জন পুরুষ ও ৯ জন নারী। শুক্রবার (২০ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালে মৃত্যু-সংক্রান্ত হালনাগাদ সংবাদে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশি এই ৩৬ জনের মধ্যে সৌদি আরবের মক্কায় ২৩ জন, মদিনায় ১১, জেদ্দায় একজন ও আরাফাহে আরও একজন মারা গেছেন। হজ ব্যবস্থাপনা পোর্টালে বলা হয়েছে, সবশেষ গতকাল বৃহস্পতিবার (১৯ জুন) গাজীপুরের গাছার মো. আফজাল হোসাইন (৬৮) ইন্তেকাল করেছেন।

এতে জানানো হয়, সৌদি সরকারি হাসপাতালে চিকিৎসাপ্রাপ্ত মোট হজযাত্রীর সংখ্যা ২৭০ এবং সৌদি সরকারি হাসপাতালে বর্তমানে ভর্তিকৃত হজযাত্রীর সংখ্যা ২৫।

এ বছর হজ অনুষ্ঠিত হয়েছে ৫ জুন। এবার বাংলাদেশ থেকে ৮৬ হাজার ৯৫৮ জন হজ পালনের জন্য সৌদি আরব গেছেন। ২২২টি ফিরতি ফ্লাইটে তাঁরা দেশে ফিরবেন। এর আগে হজ ফ্লাইট পরিচালনা শুরু হয় ২৯ এপ্রিল ও শেষ বিদেশগামী ফ্লাইটটি ১ জুন বাংলাদেশ থেকে ছেড়ে যায়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকরা প্রার্থী হতে পারবেন না, ইসির সুপারিশ

সীমান্তে প্রযুক্তিনির্ভর নজরদারি, জনবল ও আধুনিক অস্ত্র বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

‘শাসক নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৮০

নৌবাহিনী প্রধান হলেন রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।