সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সৌদি আরবে শ্রম-অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে গ্রেপ্তার ২২ হাজার | চ্যানেল খুলনা

সৌদি আরবে শ্রম-অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে গ্রেপ্তার ২২ হাজার

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা-সম্পর্কিত আইন লঙ্ঘনের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানে ২২ হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত ৩১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত (এক সপ্তাহে) অভিযান চালিয়ে মোট ২২ হাজার ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৩ হাজার ৮৩৩ জন আবাসন আইন লঙ্ঘন করেছেন; ৪ হাজার ৬২৪ জন সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গ করেছেন এবং ৩ হাজার ৬১৫ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন।

প্রতিবেদনে আরও জানানো হয়, ১ হাজার ৬৪০ জনকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ৩৫ শতাংশ ইয়েমেন থেকে, ৬৪ শতাংশ ইথিওপিয়া থেকে এবং ১ শতাংশ অন্যান্য দেশের। এ ছাড়া ৪৮ জনকে অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টা করার সময় আটক করা হয়েছে।

অভিযানে সীমান্ত আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয়দান, কর্মসংস্থান বা সহায়তার অভিযোগে ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে মোট ২৩ হাজার ৬৩০ জন আইন লঙ্ঘনকারী আইনি প্রক্রিয়াধীন। তাঁদের মধ্যে ১৬ হাজার ১৬২ জনকে তাঁদের দূতাবাসে পাঠানো হয়েছে ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের জন্য। ৩ হাজার ১৩৬ জন ভ্রমণ বুকিংয়ের অপেক্ষায় রয়েছেন এবং ১১ হাজার ৫৮ জনকে ইতিমধ্যে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, যারা অবৈধ সীমান্ত লঙ্ঘনকারীদের প্রবেশে সহায়তা করে, তাদের পরিবহন করে, আশ্রয় দেয় বা যেকোনো রকম সহযোগিতা করে, তাদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা, ব্যবহৃত পরিবহন ও বাসস্থান জব্দ এবং জনসাধারণের কাছে তাদের নাম প্রকাশের ব্যবস্থা করা হবে।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

ইরান এতগুলো দেশে হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প

কাতার-বাহরাইনে হামলার পর জেরুজালেমে বিস্ফোরণ

ইরানের হামলায় ২৪ ঘণ্টায় শতাধিক ইসরায়েলি আহত

যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ

মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা, জীবিতদের কী হবে

মালদ্বীপে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।