সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সৌদিতে ২১ দিনের কারফিউ | চ্যানেল খুলনা

সৌদিতে ২১ দিনের কারফিউ

চ্যানেল খুলনা ডেস্কঃ প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় সৌদি আরবে সোমবার (২৩ মার্চ) সন্ধ্যা থেকে কারফিউ জারি হচ্ছে। রোববার (২২ মার্চ) এই কারফিউয়ের আদেশ দেন দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।
সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে আরব নিউজে বলা হয়েছে, প্রতিদিন সন্ধ্যা ৭টায় কারফিউ (সান্ধ্য আইন) শুরু হবে। চলবে সকাল ৬টা পর্যন্ত।
সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, দেশটিতে রোববার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫১১ জনে। এর মধ্যে রোববারই ১১৯ জন আক্রান্ত হন বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মো. আল আবদেল আলী।

দেশটিতে শনিবার আক্রান্ত হন ৪৮ জন। ওই মুখপাত্র জানান, আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে মোট ১৮ জন সুস্থ হয়ে উঠেছেন।

এক সংবাদ সম্মেলনে আবদেল জনগণকে ঘরে থাকা এবং অন্যের সঙ্গে না মেশা ও বাইরে না বের হওয়ার আহ্বান জানান।

তিনি জানান, কমিউনিটি যোগাযোগের মাধ্যমে আক্রান্ত হন ৪০ জন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলায় বহু মার্কিন সেনা নিহতের দাবি

নেপালে বন্যার ধ্বংসস্তূপে ৩ দিন, জীবিত উদ্ধার ৬ বছরের শিশু

মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে বাংলাদেশের অবস্থান নজরে রাখছে ভারত

এবার সংবাদমাধ্যমের কণ্ঠরোধের মামলায় ফাঁসছে ট্রাম্প প্রশাসন

নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার শঙ্কা, উদ্ধারকাজ স্থগিত

ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়: সৌদি আরব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।