সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সোমবার থেকে সারাদেশে বইতে পারে শৈত্যপ্রবাহ | চ্যানেল খুলনা

সোমবার থেকে সারাদেশে বইতে পারে শৈত্যপ্রবাহ

আজ অগ্রহায়ণের ২৬ তারিখ। গ্রামাঞ্চলে শীত অনুভূত হলেও ঢাকাসহ অন্যান্য বিভাগীয় শহরের তাপমাত্রা অনেকটা বাড়তি। তবে আগামী সোমবার (১৩ ডিসেম্বর) থেকে দেশে বইতে পারে শৈত্যপ্রবাহ।
আজ শনিবার (১১ ডিসেম্বর) আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, আজ ও আগামীকাল তাপমাত্রা কমতে থাকবে। তারপর সোমবার (১৩ ডিসেম্বর) থেকে শৈত্যপ্রবাহ শুরুর সম্ভাবনা প্রবল।

আবহাওয়া অধিদফতরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার উপমহাদেশীয় উচ্চ তাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তার লাভ করেছে। দক্ষিণ বঙ্গোপসাগর থেকে আসা লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
পূর্বাভাসে আরও বলা হয়, এ সময় আকাশ আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সামান্য বাড়তে পারে দিনের তাপমাত্রা।
আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, উপমহাদেশীয় উচ্চ তাপ বলয়ের বর্ধিতাংশ বাংলাদেশ পর্যন্ত এলে শীত জেঁকে বসবে। শনি ও রোববার দেশের তাপমাত্রা কমে যেতে পারে। আর সোমবার থেকে শুরু হতে পারে শৈত্যপ্রবাহ। তবে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই।
সোমবার শৈত্যপ্রবাহ শুরুর পর দেশের কিছু কিছু জায়গায় তাপমাত্রা কমে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে। তাপমাত্রা একেবারে কম থাকতে পারে রংপুর, যশোর, রাজশাহী অঞ্চল ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আবহাওয়া আরও সংবাদ

দেশের ১১ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

তীব্র গরমের পর চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি

২৪ ঘণ্টায় ঢাকায় ৪১ মিলিমিটার বৃষ্টি : আজও বৃষ্টি-বজ্রপাতের সম্ভাবনা

দেশের ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে ২ নম্বর সংকেত

অবশেষে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমবে গরম

ঢাকার আকাশ আংশিক মেঘলা, তবে বৃষ্টির সম্ভাবনা কম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।