সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সেনহাটি ইউপি চেয়ারম্যান প্রার্থী প্রকৌশলী সাদ্দামের প্রচেষ্টায় চক্ষু চিকিৎসা ক্যাম্প | চ্যানেল খুলনা

সেনহাটি ইউপি চেয়ারম্যান প্রার্থী প্রকৌশলী সাদ্দামের প্রচেষ্টায় চক্ষু চিকিৎসা ক্যাম্প

মানবিক সেবায় চক্ষু চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ালেন সেনহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী প্রকৌশলী মো: হাসিবুর রহমান (সাদ্দাম)। সিএসএস পরিচালিত রেভারেন্ড আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার (দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নে অবস্থিত হাজিগ্রাম হাতেমিয়া বাহারুল উলুম মাদ্রাসায় সকাল ৯টা থেকে বিরতীহীন ভাবে দুপুর ৩ টা পর্যন্ত এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে প্রায় ৩৭৬ জন রোগী চিকিৎসাসেবা ও পরামর্শ নিতে উপস্থিত হন। তাদের মধ্যে বাছাই করা ৬০ জন রোগীর ছানি ও চোখের নালির অপারেশন করা হয়। এছাড়া রোগীদের চোখ পরীক্ষা, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, চিকিৎসকের পরামর্শ, ওষুধ ও চশমা দেওয়ার ব্যবস্থা করা হয়।

ক্যাম্পটির আয়োজন করেন সেনহাটি ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী প্রকৌশলী মো: হাসিবুর রহমান (সাদ্দাম)। সার্বিক ব্যবস্থাপনায় ছিল দিঘলিয়া রাইজিং সোসাইটি ও সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থা।

আয়োজকরা জানান, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যাম্প চলাকালীন সময়ে এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষের উপচে পড়া ভীড় লক্ষ করা যায়। ক্যাম্প থেকে সুবিধা পাওয়া মানুষদের মাঝে আনন্দ ও তৃপ্তির রেষ দেখা যায়। তারা চেয়ারম্যান পদপ্রার্থী সাদ্দাম কে দোয়া ও শুভকামনা জানান। ক্যাম্প বিষয়ে সাদ্দামেেক প্রশ্ন করা হলে তিনি বলেন এধরনের কাজ ভবিষ্যতে অব্যাহত থাকবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

দুর্গাপূজায় নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকবে খুলনা মেট্রোপলিটন পুলিশ

রূপসায় ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৮ দোকান

খুলনায় ছেলের পরে বাবাকে গুলি করে হত্যা

খুলনায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতাকে গুলি করে হত্যা

খুলনায় ডিভোর্সের তিন মাস পর সাবেক শ্বশুরকে গুলি করলেন যুবক

মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, জরিমানা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।