সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে মৌয়াল ও জেলে অপহৃত | চ্যানেল খুলনা

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে মৌয়াল ও জেলে অপহৃত

সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন সুন্দরবনে অস্ত্রের মুখে এক মৌয়াল ও জেলেকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার (৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মাহমুদা নদীর মাইটভাঙা খাল থেকে বনদস্যু আলিফ বাহিনীর সদস্যরা তাদের অপহরণ করে বলে দাবি করেছেন তাদের সহকর্মীরা।

অপহৃত জেলেরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামের মৃত শেখ আব্দুর রহমানের ছেলে মৌয়াল আব্দুল করিম (৪৮) ও একই এলাকার মিজানুর রহমানের ছেলে জেলে ইসমাইল হোসেন (২৮)।

ফিরে আসা জেলে আব্দুল আলিম ও শামীম হোসেন জানান, বনদস্যু আলিম ওরফে আলিফ বাহিনীর পরিচয়ে অস্ত্রের মুখে করিম ও ইসমাইলকে জিম্মি করে গভীর বনের দিকে চলে যায় অপহরণকারীরা। পরে ইসমাইলকে মুক্তি পেতে হলে ৬০ হাজার টাকার মুক্তিপণ দাবি করা হলেও আব্দুল করিমের বিষয়ে এখনো কিছু জানায়নি অপহরণকারীরা।

জানা গেছে, গত ২৬ ও ২৮ এপ্রিল পৃথক দুটি নৌকায় এসব বনজীবীরা নিজ নিজ দলের সদস্যদের নিয়ে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন কদমতলা স্টেশন থেকে পাস (অনুমতি পত্র) নিয়ে সুন্দরবনে প্রবেশ করেন। তারা মধু আহরণ ও মাছ শিকারের উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন।

এবিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মশিউর রহমান জানান, কোন বনজীবীকে অপহরণের বিষয়ে তাদের কাছে কেউ অভিযোগ করেনি। তবে খোঁজ খবর নেয়া হবে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, সাধারণত জিম্মি বনজীবীদের নিরাপত্তার কথা ভেবে তাদের স্বজনরা প্রশাসনকে কিছুই জানায় না। তবে ভুক্তোভোগীর স্বজন বা মহাজনদের কারও নিকট থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা

তালায় জমি নিয়ে বিরোধ: প্রবাসীর স্ত্রীকে মারধর, কানের লতি ছিঁড়ে যাওয়ার অভিযোগ

সাতক্ষীরায় গহনা ছিনতাইকালে দুর্বৃত্তের ইটের আঘাতে নারী নিহত

তালায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে কুইজ ও রচনা প্রতিযোগিতা

সাতক্ষীরায় দু’টি স্বর্ণের বারসহ নারী চোরচালানী আটক

তালায় রাষ্ট্রীয় নীতিমালা প্রণয়নে নাগরিক সমাজের অন্তর্ভুক্তি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।