সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সুন্দরবনে বিষ দিয়ে আহরিত ১৫ মণ শুঁটকি চিংড়ি উদ্ধার | চ্যানেল খুলনা

সুন্দরবনে বিষ দিয়ে আহরিত ১৫ মণ শুঁটকি চিংড়ি উদ্ধার

মোংলা প্রতিনিধি:: পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে (মোংলা) পশুর নদী এলাকা থেকে একটি ফিশিং ট্রলার থাকা বিষ দিয়ে মারা ১৫ মণের অধিক চিংড়ির শুঁটকি উদ্ধার করেছে বনবিভাগ। মঙ্গলবার রাতে ওই সব শুঁটকি চিংড়ি পাচারের সময় বন প্রহরীরা ফিশিং ট্রলারটিকে থামাতে সংকেত দেয়। এ সময় ট্রলারটিকে মোংলার চিলা এলাকায় পশুর নদীর পূর্ব পাড়ে রেখে পাচারকারীরা পালিয়ে যায়। পরে ট্রলারটি থেকে সুন্দরবনে বিষ দিয়ে আহরিত চিংড়ির শুঁটকি উদ্ধার করে অভিযানকারীরা।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় কর্মকতার্ (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, সুন্দরবনে একটি ফিশিং ট্রলার থেকে বিষ দিয়ে আহরিত চিংড়ির ১৫ মণের অধিক শুঁটকি উদ্ধার করা হয়েছে। এ সব শুটঁকি চিংড়ি ৩৪টি বস্তায় ভরে সুন্দরবন থেকে লোকালয়ে নিয়ে আসছিল পাচারকারীরা। প্রতিটি বস্তায় ১৮ কেজি করে শুঁটকি রয়েছে। পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কেউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।