সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সুন্দরবনে আবারও আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস | চ্যানেল খুলনা

সুন্দরবনে আবারও আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকায় সোমবার দুপুর ১২টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বন বিভাগ, শরণখোলা ও মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস এর দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তবে কিভাবে আগুনের সূত্রপাত ও পরিমাণ জায়গায় আগুন ছড়িয়েছে তাৎক্ষনিকভাবে তা জানাতে পারেনি বনবিভাগ।

বাগেরহাট সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিস ও বনবিভাগের কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছে। আগুন যাতে বনের মধ্যে ছড়াতে না পারে সে জন্য আমরা আগুনের স্থানের দেড় কিলোমিটার এলাকাজুড়ে চারপাশে ফায়ার ক্যানেল কাটা শুরু করেছি। আশাকরি খুব তারাতারি আগুন নিয়ন্ত্রণে আনতে পারব। কি কারণে আগুন লেগেছে এ মুহূর্তে তা বলা যাচ্ছে না। তদন্ত কমিটি গঠন করে আগুন লাগার প্রকৃত উৎঘাটন করা হবে।

বাগেরহাট ফায়ার সার্ভিস এর উপ-সহকারী পরিচালক গোলাম সরোয়ার বলেন, সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে শরণখোলা ও মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে স্থানীয় লোকজন ও বন বিভাগের কর্মীরা সহয়তা করছে।a

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।