সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সুন্দরবনের গেওয়া ও গড়ান কাঠসহ আটক ১০ | চ্যানেল খুলনা

সুন্দরবনের গেওয়া ও গড়ান কাঠসহ আটক ১০

খুলনার রূপসা নদীতে সুন্দরবন থেকে চোরাইকৃত গেওয়া ও গড়ান কাঠসহ ১০ জনকে আটক করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (১৩ মার্চ) কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি বনজ সম্পদ রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ মার্চ বুধবার রাত ১০টায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন রূপসা কর্তৃক খুলনা জেলার রূপসা নদীর জেমনি সি ফুড ঘাট সংলগ্ন একালায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সন্দেহজনক তিনটি কাঠের বোট তল্লাশি করে সুন্দরবন থেকে চোরাইকৃত ৫৬০ পিস গেওয়া ও ৭৫ পিস গড়ান কাঠ জব্দ করা হয়।

অভিযান চলাকালীন চোরাকারবারীরা কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেয়ে রাতের অন্ধকারে বোট নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্ট গার্ড টহল দল ধাওয়া করে ১০ জনকে তিনটি বোটসহ আটক করা হয়।

সিয়াম-উল-হক আরও বলেন, জব্দকৃত কাঠ, বোট এবং আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা সুন্দরবন পঞ্চিম বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে। বনজ সম্পদ রক্ষা ও সুন্দরবনের পরিবেশের ভারসাম্য রক্ষায় কোস্ট গার্ডের এরূপ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

বটিয়াঘাটায় জুট মিলে অগ্নিকাণ্ড, ক্ষতি প্রায় ৭ লাখ

নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু

‘মিথ্যা কথা ও কালো টাকা দিয়ে ভোটারদের বিভ্রান্ত করা হচ্ছে’

নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে নারী সমাজকে পেছনে রেখে দেশ পুনর্গঠন সম্ভব নয়: মঞ্জু

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

নতুন বাংলাদেশ গড়তে, খুলনাকে নতুনরূপে পেতে ধানের শীষের প্রার্থীকে ভোট দিন : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।