সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সুনামগঞ্জে একই ইউনিয়নে পৃথক সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ২০ | চ্যানেল খুলনা

সুনামগঞ্জে একই ইউনিয়নে পৃথক সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ২০

সুনামগঞ্জের দিরাই উপজেলায় রফিনগর ও সাদিরপুর গ্রামে পৃথক সংঘর্ষে ২ জন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) রাতে রফিনগর ইউনিয়নের এই দুই গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় আহত হয়েছেন আহাদ নুরের বাবা আব্দুল হামিদ (৬০), আবু সুফিয়ান (২৬), রুবেল মিয়া (৪০) ও মোফাজ্জল হোসেন (৪২)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে সাদিরপুর গ্রামের মোশাহিদ মিয়ার ধান শুকানোর খলার ওপর দিয়ে একই গ্রামের হোসাইন আহমেদের লোকজন ট্রলি নিয়ে যাওয়াকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়।

এ নিয়ে সন্ধ্যার পর দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের একপর্যায়ে টেঁটার আঘাতে মোশাহিদ মিয়ার পক্ষের আব্দুল হামিদের ছেলে আহাদ নুর (২৭) গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।অন্যদিকে, একই সময়ে রফিনগর গ্রামে একটি রাজহাঁস খাওয়াকে কেন্দ্র করে আশরাফ উদ্দিন ও শফিক মিয়ার পক্ষের লোকজনের মধ্যে আরেকটি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আশরাফ উদ্দিনের পক্ষের গিয়াস উদ্দিন (৬০) নিহত হন। তিনি মৃত তাহের আলীর ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আবুল নছর (৫৫), আলী হায়দার (২০) ও শিবির আহমদ (৩০)।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, রফিনগর ও সাদিরপুর গ্রামে পৃথক সংঘর্ষে ২ জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

লালমনিরহাটে বিএসএফের গুলিতে নিহত আলী হোসেনের লাশ ফেরত

সুনামগঞ্জে একই ইউনিয়নে পৃথক সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ২০

চিকিৎসার জন্য ভোলা থেকে ঢাকায় নেওয়ার পথে লঞ্চেই প্রাণ গেল শিশু আরিফার

কুড়িগ্রামে গত এক সপ্তাহে হামের লক্ষণ নিয়ে ভর্তি ৮ শিশু

বগুড়া-৬ উপনির্বাচন, ভোট দিলেন বিএনপি ও জামায়াত প্রার্থী

চাঁপাইনবাবগঞ্জে হামের লক্ষণ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ছাড়ল ৫০০

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।