সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সিলেটে হাসপাতালে হামলার প্রতিবাদে ফকিরহাটে বিক্ষোভ ও মানববন্ধন | চ্যানেল খুলনা

সিলেটে হাসপাতালে হামলার প্রতিবাদে ফকিরহাটে বিক্ষোভ ও মানববন্ধন

সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ও অন্যান্য সেবাদানকারীদের উপর দুর্বৃত্তদের নারকীয় হামলা, সরকারি গাড়িতে অগ্নিসংযোগ, এম্বুলেন্সসহ সরকারি সম্পদ বিনষ্টের প্রতিবাদে বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা মানববন্ধন করেছে।

বুধবার (২৪ জানুয়ারি) বেলা ১১টায় হাসপাতালের সামনে বিক্ষোভ ও মানববন্ধনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএসএম মফিদুল ইসলামের সভাপতিত্বে এসময় ডা. মোস্তাফিজ রহমান, ডা. সুমন কবীর, ডা. মনোজ মালাকার, ডা. মোহতেসাম আরা, নার্স কমলা রানী, কমলা বসু, স্বাস্থ্য পরিদর্শক আ. সালাম সরদারসহ বিভিন্ন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, গত ১৯ জানুয়ারি রাতে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে চারজন রোগী মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্বৃত্তরা ন্যাক্কারজনক ভাবে হামলা চালায়। এ সময় তারা চিকিৎসক-সেবাদানকারীদের উপর হামলার পাশাপাশি সরকারি সম্পদ বিনষ্ট করে। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। এছাড়া তারা কর্মস্থলকে নিরাপদ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।