সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সিরিয়া ইস্যুতে তুরস্কে অস্ত্র বিক্রি বন্ধ করে দিল জার্মানি | চ্যানেল খুলনা

সিরিয়া ইস্যুতে তুরস্কে অস্ত্র বিক্রি বন্ধ করে দিল জার্মানি

আন্তর্জাতিক ডেস্কঃতুরস্কের সৈন্যরা এখন সিরিয়ার উত্তরাঞ্চলে অভিযান চালাচ্ছে। আর এ কারণে এখন তুরস্কে অস্ত্র রপ্তানি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের দেশ জার্মানি। খবর মিশরীয় সংবাদমাধ্যম ‘আল-আহরামে’র।

এ বিষয়ে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো ম্যাস বলেছেন, ‘আমরা তুরস্কের কাছে নতুন করে কোনো অস্ত্র রপ্তানির অনুমোদন ইস্যু না করার সিদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি সাম্প্রতিক সময়ে সিরিয়ার উত্তরাঞ্চলের তুর্কি সেনাদের অভিযান চালানোর বিষয়টিরও তীব্র নিন্দা জানাচ্ছি আমরা।তিনি আরও বলেন, আমরা চাইনা জার্মানির কাছ থেকে কেনা অস্ত্র সিরিয়ার সাধারণ কুর্দি নাগরিকদের হত্যার উদ্দেশ্যে ব্যবহার হোক। আর কারণেই তুরস্কে অস্ত্র রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছি।

যেসব দেশে জার্মানি অস্ত্র বিক্রি করে সেগুলোর মধ্যে শীর্ষে আছে তুরস্ক। গত দেড় বছরে তুরস্কের কাছে প্রায় ২৪০ মিলিয়ন ইউরো মূল্যের অস্ত্র বিক্রি করেছে জার্মানি।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।