সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সিনেমায় জুটি বেঁধে হাজির হচ্ছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা | চ্যানেল খুলনা

সিনেমায় জুটি বেঁধে হাজির হচ্ছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা

অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। টালিউডের এই দুষ্টু-মিষ্টি জুটি এমনিতেই সোশ্যাল মিডিয়ায় খুব জনপ্রিয়। এই জুটির মজার কাণ্ড-কারখানায় মেতে থাকেন অনুরাগীরা। টেলিভিশনের পর্দাতেও একাধিকবার তাদের দেখা গিয়েছে একসঙ্গে কাজ করতে। নন-ফিকশন, অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটি রীতিমতো হিট!

এবার বড়পর্দায় ‘ম্যাজিক’ দেখাতে আসছেন এই জুটি। তাদের সিনেমার পরিচাকলক রাজা চন্দ।
এ ছবিতে দর্শকদের জন্য আরও একটা সারপ্রাইজ হলো অভিনেত্রী পায়েল সরকারের চরিত্রটি। অতঃপর সবমিলিয়ে সিনেদর্শকদের যে একটা আলাদা কৌতূহল তো থেকেই যায় এই সিনেমাকে ঘিরে, তা বলাই বাহুল্য!

কীরকম হতে চলেছে এই ছবির গল্প? জানালেন পরিচালক রাজা চন্দ। সিনেমার গল্প ইন্দ্রজিৎ ও কৃতী- এই দুই চরিত্রকে ঘিরে। জুনিয়র ডিজাইনার ইন্দ্রজিতের কথা বলার ভঙ্গিতে মুগ্ধ হয় তারই সিনিয়র কৃতী। সে পেশায় একজন ডিজাইনার। সেই রেশ ধরেই কৃতী প্রেমে পড়ে যায় ইন্দ্রের। কিন্তু এই ছেলেটির মধ্যে আরও একটি প্রতিভা রয়েছে। সে ম্যাজিক দেখাতে পারে। চারিদিকের জিনিসপত্র দিয়ে সাধারণ ম্যাজিক দেখানো ছাড়াও সে রীতমতো পারফর্ম করে স্টেজে। এভাবেই এগিয়েছে ছবির গল্প।

‘ম্যাজিক’ নামের এ ছবিটি পরিচালক রাজা চন্দের স্বপ্নের প্রজেক্ট বলে জানিয়েছেন তিনি।

পরিস্থিতি ঠিক থাকলে ৬ আগস্টেই শুরু হয়ে যাবে শুটিং। লোকেশন কলকাতা এবং শহরতলীর বেশ কিছু এলাকা। সংগীতের দায়িত্ব স্যাভি এবং ডাব্বুর ওপর।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

আলভীর সঙ্গে প্রেম নয়, নির্ভরতার সম্পর্ক আছে: তিথি

আত্মহত্যা করেছেন যাহের আলভীর স্ত্রী

সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় অভিনেত্রী দিয়া মির্জা

একুশে পদক গ্রহণ করলেন ববিতা, জানালেন কৃতজ্ঞতা

ঈদের ইত্যাদির বিশেষ অতিথি মোশাররফ করিম

মদ নিয়ে ধরা পড়ার খবরে মেহজাবীন বললেন, ‘আমাকে টার্গেট করা হচ্ছে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।