সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সাহারা খাতুন আইসিইউতে | চ্যানেল খুলনা

সাহারা খাতুন আইসিইউতে

চ্যানেল খুলনা ডেস্কঃ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র বা আইসিইউতে নেয়া হয়েছে।

শুক্রবার (১৯ জুন) সকালে তাকে আইসিইউতে ভর্তি করা হয় বলে জানিয়েছেন সাহারা খাতুনের ব্যক্তিগত সহকারী মুজিবুর রহমান।

মুজিবুর রহমান জানান, এর আগে শারীরিক অবস্থা খারাপ হওয়ায় ২ জুন দিনগত রাতে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রীকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার করোনা টেস্টে নেগেটিভ এসেছে।

ব্যক্তিগত সহকারী সাহারা খাতুনের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। সাহারা খাতুন গত তিন মেয়াদ ধরে ঢাকা-১৮ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। ২০০৮ সালে মহাজোট ক্ষমতায় এলে প্রথমে তাকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়।পরে সেখান থেকে সরিয়ে পাঠানো হয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে।

https://channelkhulna.tv/

স্বাস্থ আরও সংবাদ

বাংলাদেশে বছরে জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত ১২ হাজারের বেশি নারী

ভালো ঘুমের জন্য ৮টি স্বাস্থ্যকর অভ্যাস

ভারতে চিকিৎসকদের জন্য হাতে প্রেসক্রিপশন লেখার নতুন নিয়ম

৬৫ শতাংশ নারী পোশাককর্মীর গর্ভধারণ কিশোরী বয়সেই: আইসিডিডিআরবির গবেষণা

দগ্ধদের চিকিৎসায় সিঙ্গাপুর ও চীনের বিশেষজ্ঞ দল ঢাকায়

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ৩৮৬ জন, একজনের মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।