সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সার্কের জন্য ‘ইয়াং পলিটিক্যাল ডেলিগেটস’ কর্মসূচি সম্প্রসারণের আহ্বান | চ্যানেল খুলনা

সার্কের জন্য ‘ইয়াং পলিটিক্যাল ডেলিগেটস’ কর্মসূচি সম্প্রসারণের আহ্বান

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশে আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার রোববার (২৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে মেয়াদের শেষ পর্যায়ে থাকা স্টেফান লিলার বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে ইউএনডিপির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশের সাধারণ নির্বাচনে ৫৮ লাখ নতুন ভোটার নিবন্ধনসহ বিভিন্ন কারিগরি সহায়তা দিতে ইউএনডিপির ভূমিকার জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ ভিশন বাস্তবায়নে সহায়তার জন্য ইউএনডিপির প্রতি আহ্বান জানান এবং জনগণের প্রত্যাশিত আর্থসামাজিক লক্ষ্য অর্জনে সংস্থাটির সঙ্গে সহযোগিতা আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন।

শামা ওবায়েদ ইসলাম সুশাসন, বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু কার্যক্রম ও অভিযোজন, দারিদ্র্য বিমোচনসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য ইউএনডিপির অবদানের প্রশংসা করেন।তিনি বিশেষ করে বাংলাদেশে প্রযুক্তির সমন্বিত ব্যবহার, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নৈতিক ব্যবহার নিশ্চিত করা এবং ভুয়া তথ্য ও বিভ্রান্তিমূলক প্রচারণা মোকাবিলায় ইউএনডিপিকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। প্রতিমন্ত্রী বলেন, সার্কের প্রবক্তা হিসেবে বাংলাদেশ সংগঠনটির কার্যক্রম পুনরুজ্জীবিত করতে আগ্রহী। তিনি সার্কভুক্ত দেশগুলোতে ইউএনডিপির ‘ইয়াং পলিটিক্যাল ডেলিগেটস’ কর্মসূচি সম্প্রসারণ এবং নারী উদ্যোক্তাদের সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন। বৈঠকে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণ-সংক্রান্ত বিষয়েও ইউএনডিপির সঙ্গে চলমান সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয়।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

এ কে ফজলুল হক ছিলেন অসাধারণ প্রজ্ঞাবান ও বিচক্ষণ এক রাজনীতিবিদ

ইইউ পর্যবেক্ষক দল চূড়ান্ত নির্বাচন প্রতিবেদন দেবে মঙ্গলবার

২৪ ঘণ্টায় ঢাকায় ৪১ মিলিমিটার বৃষ্টি : আজও বৃষ্টি-বজ্রপাতের সম্ভাবনা

‘অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক’

যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পুলিশসহ জরুরি সেবায় তেল রেশনিং তুলে নেওয়া হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।