সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সাবেক ছাত্রলীগ নেতা মুশফিকুর রহমান সাগরের মাতার ইন্তেকালে মহানগর যুবলীগ ও ছাত্রলীগের শোক | চ্যানেল খুলনা

সাবেক ছাত্রলীগ নেতা মুশফিকুর রহমান সাগরের মাতার ইন্তেকালে মহানগর যুবলীগ ও ছাত্রলীগের শোক

বাংলাদেশ ছাত্রলীগ খুলনা জেলা শাখার সাবেক সাধারন সম্পাদক মুশফিকুর রহমান সাগরের মাতা ও বটিয়াঘাটা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ গোলদারের সহধর্মিনী বেগম মাজেদা আজিজ(৬৪) ইন্তেকাল করেছেন (ইন্নাৃ………….রাজিউন)। গতকাল মঙ্গলবার ভোর ৬ টায় খুলনা মহানগরীর গল্লামারীস্থ বাসভবনে তিনি মৃত্যু বরন করেন। তিনি দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত হয়ে নগরীর একাধিক হাসপাতালে চিকিৎসা নিয়ে সর্বশেষ গল্লামারীর বাসায় মুমূর্ষু অবস্থায় ছিলেন। মৃত্যুকালে তিনি একপুত্র ও কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও বাংলাদেশ ছাত্রলীগ খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানান গভীর শোক ও সমবেদনা।
বিবৃতি দাতা নেতৃবৃন্দরা হলেন নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল সহ মহানগর সহ নগর যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

https://channelkhulna.tv/

শোক আরও সংবাদ

কুয়েটের প্রাক্তন ছাত্র জোবায়ের আল নাহিয়ানের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শোক

কটকা ট্র্যাজেডি: খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস আগামীকাল ১৩ মার্চ

বিএনপি নেতা রুবায়েদ হোসেন বাবুর ইন্তেকাল, বিএনপির গভীর শোক প্রকাশ

খুলনা মহানগর বিএনপি’র সভাপতির ভাইয়ের মৃত্যুতে জেলা নেতৃবৃন্দের শোক

খালেদা জিয়া স্মরণে মানিক মিয়ায় নাগরিক শোকসভা

আমার দেশ পত্রিকার ব্যুরো প্রধান শাওনের পিতার মৃত্যুতে ইসলামী আন্দোলন নগর কমিটির শোক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।