সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
`সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন : শেখ সোহেল` | চ্যানেল খুলনা

`সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন : শেখ সোহেল`

বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বিসিবির পরিচালক শেখ সোহেল এঁর ব্যক্তিগত উদ্যোগে অসহায় এক প্রতিবন্ধীকে রিকশা উপহার দেওয়া হয়েছে। সোমবার (২২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ ঘটিকায় হানিফ শেখ নামের এক প্রতিবন্ধীকে নতুন একটি রিকশা উপহার দেওয়া হয়। এসময় শেখ সোহেলের পক্ষে রিকশা হস্তান্তর করেন মহানগর আওয়ামী লীগ উপ দপ্তর সম্পাদক হাফেজ মো: শামিম, এস এম সিরাজুল ইসলাম, মোর্শেদ আহমেদ রিপন, মো: নাসির হোসেন সেন্টু, শাকিল মালিক, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক ও মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন, মহানগর স্বেচ্ছাসেবক লীগ ও মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল।

এসময় নেতৃবৃন্দ বলেন ‘খুলনার গণমানুষের প্রিয় নেতা জননেতা শেখ সোহেল খুলনার গরীব, অসহায়, প্রতিবন্ধী, বিপদগ্রস্থ ও নিম্নআয়ের মানুষের পাঁশে সর্বদা সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন শেখ সোহেল। তিনি করোনাকালে বাড়ি বাড়ি বিনামূল্যে অক্সিজেন সেবা দিয়ে খুলনাবাসীর হৃদয়ে অবস্থান করে নিয়েছেন।

নেতৃবৃন্দ আরও বলেন শেখ সোহেলের মত একজন উদার ও মানবিক নেতা আছেন বলেন খুলনার সাধরণ মানুষ যে কোন সমস্যায় যে কোন প্রয়োজনে তার কাছে গিয়ে সমস্যার কথা বলতে পারেন ও প্রতিকার পান।’

এসময় অন্যানের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ মিঠু কুমার দে, ছাত্রলীগ নেতা রণবীর বাড়ই সজল, চিন্ময় মিত্র, শংকর কুন্ডু, জনি বসু, রুমান আহমেদ প্রমুখ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খালিশপুরের প্রভাতী স্কুলমাঠে তারেক রহমানের আগমন ঘিরে আবেগ, উদ্দীপনা আর প্রস্তুতির জোয়ার

খুলনাকে মাদক ও সন্ত্রাস মুক্ত নিরাপদ নতুন খুলনা হিসেবে গড়ে তুলতে চাই : মঞ্জু

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সন্ত্রাসমুক্ত, ভয়ভীতিমুক্তভাবে অনুষ্ঠিত হতেই হবে : এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল

নারীরা পরিবর্তনের পক্ষে দৃঢ় অবস্থান, যা আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক : অধ্যাপক মাহফুজুর রহমান

ক্ষুধা-দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: মঞ্জু

খালিশপুরের ৯নং ওয়ার্ডে হাতপাখা প্রার্থীর গণসংযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।