সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সাতক্ষীরা সীমান্তে ১ কোটি ৩৫ লক্ষ টাকার স্বর্ণসহ চোরাকারবারি আটক | চ্যানেল খুলনা

সাতক্ষীরা সীমান্তে ১ কোটি ৩৫ লক্ষ টাকার স্বর্ণসহ চোরাকারবারি আটক

সাতক্ষীরার কাকডাঙ্গা সীমানা দিয়ে অবৈধ পথে ভারতে যাওয়ার সময় এক স্বর্ণকারবারিরকে আটক করেছে বিজিবি। এসময় তার কাছ থেকে ৬টি স্বর্ণের বার উদ্বার হয়েছে।

আটক হওয়া স্বর্ণকারবারির নাম রাশেদুল ইসলাম (২৪)। সে জেলার কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের আনিছ জামানের ছেলে। শনিবার (০৯ নভেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়নের কাকডাঙ্গা বিওপির এসআইপি’র সদস্য নায়েক মো. হরমুজ এর নেতৃত্বে অভিযান চালিয়ে ১ কেজি ১০৯ গ্রাম ওজনের ৬ টি স্বর্ণেরর বারসহ রাশেদুল ইসলামকে আটক করে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মো. আশরাফুল হক শনিবার (৯ নভেম্বর) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মো. আশরাফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত স্বর্ণের ওজন ১ কেজি ১০৮ গ্রাম ১৫০ মিলিগ্রাম। যার মূল্য ১ কোটি ৩৪ লাখ ৮৬ হাজার ১৮৬ টাকা।

বিজিবি অধিনায়ক আরো জানান, এসময় ১টি ভ্যান যার মূল্য ৮০হাজার টাকা ও ২০ হাজার টাকা মূল্যের একটি মোবাইল উদ্ধার করা হয়। যার সর্বমোট মূল্য ১ কোটি ৩৫ লক্ষ ৮৬ হাজার ১৮৬ টাকা।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

নিখোঁজের চারদিনেও সন্ধান মেলেনি কলেজছাত্রীর, দিশেহারা পরিবার

তালায় সংসদ সদস্য ইজ্জত উল্লাহ’র সংবর্ধনা অনুষ্ঠিত

তালায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

তালায় জামায়াতে ইসলামীর উদ্যোগে যাকাত শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত!

সাতক্ষীরায় দুই শিশুকে যৌন নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী যুবকের বিরুদ্ধে

প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।