সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সাতক্ষীরা সীমান্তে ১৪৮টি ডায়মন্ডের আংটিসহ চোরাকারবারি আটক | চ্যানেল খুলনা

সাতক্ষীরা সীমান্তে ১৪৮টি ডায়মন্ডের আংটিসহ চোরাকারবারি আটক

সাতক্ষীরা: ভারত থেকে অবৈধভাবে দেশে আনার পথে সাতক্ষীরা সীমান্তে ১৪৮টি ডায়মন্ডের আংটিসহ রেবেকা বেগম (৪২) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে বিজিবির সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে সদর উপজেলার ভোমরা বিওপির টহল কমান্ডার নায়েক মো. ওয়াহিদ হোসেনের নেতৃত্বে লক্ষ্মীদাড়ী বেড়িবাঁধের উপর বেলালের বাড়ি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১৪৮টি (বড় ৫৪টি ও ছোট ৯৪টি) ডায়মন্ডের আংটিসহ লক্ষ্মীদাড়ী গ্রামের সাহেব আলীর স্ত্রী রেবেকা বেগমকে আটক করা হয়। আটক ডায়মন্ডের আংটির মূল্য ১ কোটি ৮৮ লাখ ৬০ হাজার টাকা।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটক ও পলাতক আসামিদের জিজ্ঞাসাবাদ এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সুন্দরবনে মধু আহরণের অভিযোগে ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।