সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সাতক্ষীরা সদর আ.লীগের সভাপতি আবুল খায়ের, সম্পাদক শাহজান | চ্যানেল খুলনা

সাতক্ষীরা সদর আ.লীগের সভাপতি আবুল খায়ের, সম্পাদক শাহজান

চ্যানেল খুলনা ডেস্কঃব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি হিসেবে মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার ও সাধারণ সম্পাদক পদে শাহজান আলীর নাম ঘোষণা করা হয়েছে। শনিবার বেলা ১১টায় সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এ সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। এরপর সন্ধ্যায় দ্বিতীয় অধিবেশনে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার এবং সাধারণ সম্পাদক পদে শাহজান আলীর নাম ঘোষণা করা হয়।

এর আগে সকালে সম্মেলনের প্রথম অধিবেশনে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। আর এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নতুন কমিটির নেতৃত্বে যেই আসুক না কেন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে হবে।

সম্মেলন উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

খলিলনগরে দ্রুত উন্নয়ন কাজ শুরুর প্রতিশ্রুতি হাবিবুল ইসলাম হাবিবের

তালায় বিএনপি ও জামায়াতের কার্যালয়ে জরিমানা

সেতু, রাস্তাঘাট ও শিক্ষা উন্নয়নের ঘোষণা ধানের শীষে ভোট চাইলেন : হাবিবুল ইসলাম

তালা মহিলা কলেজে শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপিত

সাতক্ষীরা-১ তালা ও কলারোয়া আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন, মাঠে ৫ প্রার্থী

তালার হাজরাকাটিতে উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।